নিয়োগ দুর্নীতি: সাতসকালে 'অভিষেক-ঘনিষ্ঠ' কালীঘাটের কাকুর বাড়ি-অফিসে তল্লাশি ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় সাতসকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা! দুর্নীতি মামলায় আজ শনিবার সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে একেবারে তৎপরতা তুঙ্গে। আর এর মধ্যেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের একাধিক বাড়িতে হানা দিল ইডি।

শুধু তাই নয়, বেহালারাই একটি অফিসেও এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, ওটি একটি কনসালটেন্সি অফিস। নিয়োগ দুর্নীতিতে এই অফিসের নাম তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে। আর এরপরেই সাতসকালে ওই অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অভিষেক-ঘনিষ্ঠ কালীঘাটের কাকুর বাড়ি-অফিসে তল্লাশি ইডির

একই সঙ্গে কালীঘাটের কাকুর বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মন্ডলের মুখে প্রথম সুজয় ভদ্রের নাম উঠে আসে। যদিও বারবারই সংবাদমাধ্যমে সুজয় ভদ্র জানিয়েছেন, তিনি নিয়োগ দুর্নীতির ব্যাপারে কিছুই জানেন না। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন তাই তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন কালীঘাটের এই কাকু।

বলে রাখা প্রয়োজন, কালীঘাটের কাকু ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস লিপ্স এন্ড বাউন্সে কাজ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির স্ক্যানারে প্রথম থেকেই রয়েছেন তিনি। বেশ কয়েকবার সিবিআই সুজয়ভদ্রকে জেরাও করেছে ইতিমধ্যে।

এমনকি তাঁর বাড়িতে ঘন্টার পর ঘন্টা তল্লাশিও চালান। আর এরপরেই আজ শনিবার সকালে সুজয় ভদ্রের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। এদিন সকালে ইডির দুটি টিম বের হয় সিজিও কমপ্লেস থেকে। দুটি টিমে পাঁচজন করে আধিকারিক রয়েছেন।

সেই মত একটি টিম বেহালায় কালীঘাটের বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা। অন্য একটি টিম বেহালারই একটি ফ্ল্যাটে থাকা কনসালটেন্সি অফিসে পৌঁছে যান আধিকারিকরা। ওই অফিসটি সুজয়ববাবুর অফিস বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত

তদন্তকারী সুত্রে খবর, কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ শনিবার সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী সকাল ১১ টার সময়ে তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে।

সেই মতো শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। অন্যদিকে গভীর রাত পর্যন্ত সিবিআইয়ের তরফে একটি বৈঠক হয়। সেখানে সমস্ত কিছু চূড়ান্ত করা হয়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+