তৃণমূলে'র বিভাস অধিকারীর শিয়ালদহের ফ্ল্যাটে ইডি! তল্লাশির পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও

নিয়োগ দুর্নীতির তদন্তে যত গভীরে যাচ্ছেন তদন্তকারীরা ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এর মধ্যে তৃণমূল নেতা বিভাস চক্রবর্তীর নাম সামনে এল। যা নিয়ে অস্বস্তিতে শাসকদল।

West Bengal Education Scam: SSc Scam: তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর শিয়ালদহের একটি ফ্ল্যাটে এই মুহূর্তে তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। ওই ফ্ল্যাটে বিভাস অধিকারীরও রয়েছেন বলে জানা গিয়েছে। গত ২৪ ঘন্টা আগেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি।

আর এরপরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। গত কয়েকদিনে নিয়োগ দুর্নীতির তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের হাতে গ্রেফতার করা হয়েছে একাধিক মিডলম্যানকে।

নিয়োগ দুর্নীতির টাকা বিভাসের কাছে

নিয়োগ দুর্নীতির টাকা বিভাসের কাছে

এমনকি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে অন্যতম প্রভাবশালী তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষকে। গত কয়েক দফায় একাধিকবার তাঁদের জেরা করেছে ইডি এবং সিবিআই। আর দীর্ঘ জেরায় একাধিকবার বিভাস চক্রবর্তীর নাম সামনে এসেছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে। এমনকি গোপাল দলপতিরও মুখেও তৃণমূল নেতার নাম উঠে এসেছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা তাঁর কাছেও পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে এই তৃণমূল নেতা।

তদন্তকারীদের মুখোমুখি বিভাস

তদন্তকারীদের মুখোমুখি বিভাস

এরপরেই তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে তা এড়িয়ে যান বিভাস। যদিও এর মধ্যেই তাঁর শিয়ালদহের ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারীরা। যদিও সেখানে কেউ না থাকায় শিল করে দেওয়া হয় সেই ফ্ল্যাট। সোমবার ফের বীরভূমের ওই তৃণমূল নেতাকে তলব করে ইডি। আর সেই নোটিশ পেয়েই আজ মঙ্গলবার তদন্তকারীদের মুখোমুখি বিভাস হয়েছেন বলে জানা যাচ্ছে।

কয়েক ঘন্টা ধরে তল্লাশি

কয়েক ঘন্টা ধরে তল্লাশি

আজ বুধবার সকালে বিভাসের ওই ফ্ল্যাটে ফের একবার পৌঁছে যান তদন্তকারীদের চার সদস্যের একটি দল। বিভাসের সামনেই ফ্ল্যাটের দরজা খোলে ইডি। আর এরপরেই ইডির একটি টিম বিভাস চক্রবর্তীকে জেরা শুরু করে। অন্য একটি টিম ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে খবর। প্রায় দেড় ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে তল্লাশি চলছে বলে খবর। উল্লেখ্য, জানা গিয়েছে, টিচার্স ট্রেনিং কলেজগুলির সংগঠনের একটা বড় পদে ছিলেন বিভাস। এমনকি একটা সময়ে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনেও দীর্ঘদিন যুক্ত থেকে কাজ সামলেছেন। তাপস মণ্ডল যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে বিভাসের যোগ ইতিমধ্যে স্পষ্ট। তবে এক সাক্ষাৎকারে বিভাস জানিয়েছেন, তিনি তাপস-কুন্তল কাউকেই চেনেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+