তৃণমূল বিধায়ক মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিস! আদালতে বিস্ফোরক ইডি
প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিস! কার্যত আদালতে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ম্যারাথন জেরার পরেই গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্য
প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিস! কার্যত আদালতে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ম্যারাথন জেরার পরেই গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। আর এরপরেই আজ মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়।

যেখানে প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে ১৪ দিনের হেফাজতে পেতে চেয়ে আবেদন করা হয়েছে তদন্তকারীদের তরফে। পালটা মানিকের তরফে তদন্তকারীদের সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে জানানো হয়।
তবে মামলার শুনানিতে এদিন ইডির তরফে বিস্ফোরক দাবি করা হয়। আইনজীবী মারফৎ তদন্তকারী সংস্থা জানায়, দীর্ঘ তল্লাশিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। এমনকি একটি চিঠি এবং সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারীদের। আর সেই সংস্থা ছেলের নামে। আর সেই সংস্থার নামে তৈরি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে ইডি।
এই বিপুল পরিমাণ টাকা কীভাবে আসল সেটা খুঁজে বের করাটা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। অন্যদিকে পরিবারের বেশ কিছু অ্যাকাউন্ট এই মুহূর্তে ইডির স্ক্যানারে আছে বলেও দাবি। কারণ সেখানেও বিপুল সম্পত্তি আছে বলেও দাবি হয়েছে। ফলে মানিকের ব্যাঙ্কের একাধিক নথি খতিয়ে দেখতে তাঁকে হেফাজতে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। এমনকি সম্পত্তির বিষয়েও বেশ কিছু তথ্য প্রয়োজন বলেও দাবি করা হয়েছে বলে সওয়াল তদন্তকারী সংস্থার।
অন্যদিকে মানিকের বাড়ি থেকে একটি চিঠি পাওয়া গিয়েছে বলেও জানানো হয়েছে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দ্বেশ্যে করে লেখা হয়েছে বলেও দাবি ইডির। তাতে প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে বলে ইডির তরফে দাবি করা হয়েছে। এমনকি সেই চিঠিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলেও উল্লেখ। সেখানে নাকি ৭ লাখ টাকাতে চাকরি বিক্রি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়।
শুধু তাই নয়, এই দুর্নীতিতে বড়সড় মাথা এবং একাধিক প্রভাবশালীও জড়িত বলে জানানো হয়েছে। ফলে তাঁদের সূত্রে পৌঁছতেই মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন বলেও জানানো হয়। পালটা মানিক ভট্টাচার্যের আইনজীবীরা বেশ কিছু তথ্য তুলে ধরেন।
শুধু তাই নয়, সবরকম ভাবে পলাশিপাড়ার বিধায়ক তদন্তে সহযোগিতা করছেন বলে দাবি করা হয়। যতবার ডাকা হয়েছে ততবার মানিক হাজিরা দিয়েছেন বলেও শুনানিতে সওয়াল আইনজীবীদের। যদিও এখনও এই বিষয়ে আদালত নির্দেশ জানায়নি।












Click it and Unblock the Notifications