নারদ কাণ্ডে তথ্য দিতে অভিযুক্তদের মনে করিয়ে দিতেই চিঠি ইডির! মুকুল রায়ের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে
নারদ কাণ্ডে অভিযুক্তদের কাছে ব্যাঙ্কের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু তারা তা না দেওয়া বিষয়টি তাঁদের মনে করিয়ে দেওয়া হয়েছে। বুধবার ইডির সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইডি সূত্রে খবর লকডাউন শুরুর আ
নারদ কাণ্ডে অভিযুক্তদের কাছে ব্যাঙ্কের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু তারা তা না দেওয়া বিষয়টি তাঁদের মনে করিয়ে দেওয়া হয়েছে। বুধবার ইডির সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইডি সূত্রে খবর লকডাউন শুরুর আগে মার্চে নোটিশ পাঠানো হলেও, কোনও তথ্যই জমা দেননি অভিযুক্তরা। নারদ কাণ্ডের তদন্তে ইডি ছাড়াও রয়েছে সিবিআইও।

খুব কম সময়েই উত্তর
ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মনে করিয়ে দেওয়ার পর জানিয়েছেন, খুব শীঘ্রই উত্তর দেবেন তাঁরা।

৭ বছরের আয় ব্যয়ের হিসেব
নারদ তদন্তে ইডি অভিযুক্ত নেতাদের চিঠি পাঠিয়ে বলেছে, গত সাত বছরের আয় ব্যয়ের হিসেব দিতে। পরিবারের বাকি সদস্যদেরও তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূলে অভিযুক্ত যাঁরা
নারদ কাণ্ডে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও অভিযুক্তরা হলেন, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, লোকসভার সাংসদ সৌগত রায়, কাকলী ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার। তৃণমূলের অপর অভিযুক্ত সুলতান আহমেদ ২০১৭ সালে প্রয়াত হয়েছেন।

বিজেপির অভিযুক্ত যাঁরা
বিজেপি নেতা মুকুল রায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও অভিযুক্তদের তালিকায় রয়েছেন। তাঁরা সেই সময় তৃণমূলে ছিলেন। ২০১৭-র নভেম্বরে মুকুল রায় বিজেপিতে যোগ দেন আর শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন গতবছর। যদিও তাঁকে বিজেপিতে তেমনভাবে সক্রিয় দেখা যায়নি।
প্রসঙ্গত ২০১৪ সালে তৎকালীন নারদ নিউজ পোর্টালের সিইও ম্যাথু স্যামুয়েল এই স্টিং অপারেশন করেছিলেন। যা ২০১৬-র ভোটের আগে বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা হয়েছিল। যদিও এই ভিডিও-র সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications