অর্পিতার ৩১টি LIC-র হদিশ, ১.৫ কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ, চার্জশিটে উল্লেখ ইডির
অর্পিতার ৩১টি LIC-র হদিশ, ১.৫ কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ, চার্জশিটে উল্লেখ ইডির
৩১টি জীবন বিমা রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। তাতে প্রায় ১.৫ কোটি টাকা প্রিমিয়াম হয়। আর তার সবটাই প্রায় দিতেন পার্থ চট্টোপাধ্যায়। ফের বিস্ফোরক তথ্য হাতে পেল ইডি। ইতিমধ্যেই চার্জশিটে তা উল্লেখ করেছে তারা। কয়েক কোটি টাকার প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। কোথা থেকে এত টাকা আসত তা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষায় তার প্রমাণও মিলেছে।

অর্পিতার ৩১টি বিমার হদিশ
অপা কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইডির। অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবন বিমার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকার। কোনওটার ৫০ হাজার টাকা তো কোনওটার ৪৫ হাজার টাকা বছরে প্রিমিয়াম িদতে হত। এর আগেও অর্পিতার জীবনবিমার হদিশ পেয়েছিল ইডি। তাতে ৫০ হাজার টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হত। কালোটাকা সাদা করতেই এই জীবনবিমা গুলি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিত ভাবে মনে করছে ইডি।

১.৫ কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ
অর্পিতা মুখোপাধ্যায়েকর ৩১টি জীবনবিমার মোট প্রিমিয়াম ১.৫ কোটি টাকা। আর এই বিপুল পরিমান প্রিমিয়ামের টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করে তর প্রমাণ মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার এসএমএস রয়েছে। কোনওটার ৫০ হাজার টাকা আবার কোনটার প্রিমিয়াম ৪৫ হাজার টাকা। ২০১৫ সালে এই জীবনবিমাগুলি করেছিলেন তাঁরা। অর্থাৎ ৭ বছর ধরে এই প্রিমিয়াম দিচ্ছিলেন তিনি।

বিপুল সম্পত্তির মালিক অর্পিতা
গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। চার্জশিটে ১০৩ কোটির সম্পত্তির উল্লেখ করেছেন তদন্তকারীরা। তার মধ্যে ৪০টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার বাজার দর ৪০.৩৩ কোটি টাকা। মোট ৪৮.২২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৭ কোটি ৮৯ লক্ষ টাকা। এছাড়া ফ্ল্যাট, বাগানবাড়ি, জমিতো রয়েইছে। গতকাল মোট ১৭২ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। ইডির চার্জশিটের পর স্বাভাবিক ভাবেই চাপ বেড়েছে পার্থ অর্পিতার।

জামিনের আর্জি পার্থর
এর আগে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল। এসএসসি কাণ্ডে ইতিমধ্যেই আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচর্যকে। সূত্রের খবর তাঁদের চারজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে সিবিআই। সেকারণে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেখানেই জামিনের আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications