আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযান, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আই-প্যাকের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষিতে তাদের বক্তব্য না শুনে যেন কোনও আদেশ দেওয়া না হয়, ক্যাভিয়েটে এই আর্জি রাজ্যের।
গত বৃহস্পতিবার ইডি বহু কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারির অর্থ পাচার তদন্তে কলকাতায় আই-প্যাকের দফতর ও এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়।

ইডি-র অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির সময় ঘটনাস্থলে প্রবেশ করে "গুরুত্বপূর্ণ" নথি ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে দেন। পাল্টা ইডি-র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন মমতা
ইডি শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন করে। অভিযোগ, প্রতীক জৈন-এর বাড়িতে তল্লাশির সময় তিনি পুলিশি সহায়তায় সংস্থার আপত্তিকর নথি সরিয়ে নিয়েছেন।












Click it and Unblock the Notifications