অভিষেককে জেরার দিনেই, শহরে ED তৎপরতা, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি

এক দিকে যখন নিজাম প্যালেসে জেরা চলছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায়ের। ঠিক সেই সময়েই নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে হানা দিল ইডি। শহরের একাধিক জায়গায় এক যোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পার্থ চট্টোপাধ্যা ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। একসঙ্গে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং বাড়িতে তল্লাশি চলছে। সকাল থেকে শুরু হয়েছে অভিযান। এখনও গোটা বাড়ি ঘিরে রেখেছেন তদন্তকারীরা।

পার্থ চট্টোপাধ্যায়

এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় জেলা তৃণমূল কংগ্রেস সদস্য জ্ঞাননন্দ সামন্তের বাড়িতেও চলছে তল্লাশি। বিষ্ণুপুরের নেতার বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে আবার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। এর আগে একাধিকবার নিজাম প্যালেসে তলব করে তাঁকে জেরা করা হয়েছে।

ইডি

নিয়োগ দুর্নীতির কালো টাকা কুন্তল ঘোষ সুজয় ভদ্রের বাড়িতে পৌঁছে দিতেন বলে অভিযোগ করা হয়েছিল। সুজয় কৃষ্ণ কুন্তল ঘোষকে চেনেন বলে জানালেও কুন্তল ঘোষ কিন্তু সুজয় ভদ্রকে চেনেন না বলেই জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য সুজয় ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কাজ করেন। তিনি অভিষেকের দফতরে কাজ করেন বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কালীঘাটের কাকু।

এদিকে কুন্তল ঘোষের অভিযোগের মামলায় আজ নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিবিআইয়ের বিশেষ টিম সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে। বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গিয়েছে তারপরেও জেরা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখনও নিজাম প্যালেস থেকে বেরোননি তিনি। নব জোয়ার যাত্রা মাঝ পথে থামিয়েই সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+