২১ জুলাই মিটতে না মিটতেই SSC কাণ্ডে তৎপরতা, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা

২১ জুলাই মিটতে না মিটতেই SSC কাণ্ডে তৎপরতা, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা

২১ জুলাই কাটতে না কাটতেই এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে তৎপর ইডি। টিএমসি মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে সাত সকালে হানা দিলেন ইডি আধিকারীকরা। তল্লাশি চালানো হচ্ছে মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও। এছাড়াও শহরের ১৩টি জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা

সাত সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি। এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এর আগে বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে জেরা করেছে সিবিআই। এবার সিবিআইয়ের সঙ্গে তদন্ত শুরু করেছে ইডিও। এসএসসি িনয়োগে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। চাকরির বিিনময়ে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। সেই সন্দেহেই ইডি হানা দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তাঁর নাকতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হানা দেন ইডির আধিকারীকরা।

পরেশ অধিকারীর বাড়িতে ইডি

পরেশ অধিকারীর বাড়িতে ইডি

ইডির আধিকারীকরা হানা দিয়েছেন রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে। যদিও বাড়িতে েনই মন্ত্রী। গোটা বাড়ি ঘির ফেলা হয়েছে। বাড়ির বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আবার বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরেশ অধিকারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার করে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। বেআইনিভাবে তাঁর মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। সেকারণে খারিজ করে দেওয়া হয় পরেশ অধিকারীর মেয়ের চাকরি।

শহররের ১০টি জায়গায় তল্লাশি

শহররের ১০টি জায়গায় তল্লাশি

শুধু পার্থ চট্টোপাধ্যায় বা পরেশ অধিকারী নয় ইডি তল্লাশি শুরু হয়ে গিয়েেছ শহরের মোট ১৩টি জায়গায়। ৮০-৯০ জন ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছেন বলে খবর। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এসএসসির একাধিক আধিকারীর বাড়িতেও তল্লাশি শুরু করেছেন তাঁরা। নিয়োগে দুর্নীতিতে কতটাকার আর্থিক লেনদেন হচ্ছে তা জানতেই ইডি তল্লিশি শুরু হয়েছে এসসির আধিকারীকদের বাড়িতে। তাঁদের সম্পত্তির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।

মমতার বার্তা

মমতার বার্তা

গতকাল এসএসসি দুর্নীতি মামলা নিয়ে রীতি মত হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে িনশানা করেছিলেন। এসএসসি মামলার জন্য রাজ্য সরকার ১৭,০০০ নিয়োগ করতে পারছেন না বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই তিনি বলেছিলেন ইডি-সিবিআইয়ের অফিসাররা বাড়িতে এলে তাঁদের এক থালা করে মুড়ি দিয়ে দেবেন। মুড়ির উপর জিএসটি বসানো নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেই এই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+