Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোজভ্যালি কাণ্ডে কলকাতায় রেড ইডির, গৌতম কুণ্ডুর স্ত্রীর বাড়িতে অভিযান

রোজভ্যালি কাণ্ডের তদন্তে ফের তৎপরতা শুরু করল ইডি। বৃহস্পতিবার সকালে কলকাতার সাত জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা।

রোজভ্যালি কাণ্ডের তদন্তে ফের তৎপরতা শুরু করল ইডি। বৃহস্পতিবার সকালে কলকাতার সাত জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। তারমধ্যে অন্যতম ছিল রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকুণ্ডুর বাড়িতে তল্লাশি। রোজভ্যালির স্বর্ণ বিপণি অদ্রিজার সঙ্গে টাকার লেনদেন নিয়ে বেশ কিছু নথির খোঁজেই ইডির এই অভিযান বলে মনে করা হচ্ছে। শুভ্রা কুণ্ডুর সাউথ সিটির ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেসময় যদিও তিনি সেখানে ছিলেন না। পরিচারিকা জানিয়েছেন শুভ্রা কুণ্ডু কলকাতার বাইরে রয়েছেন। ইডির আধিকারিকরা জানিয়েছেন এর আগে শুভ্রা কুণ্ডুকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি যাননি।

রোজভ্যালি কাণ্ডে কলকাতায় রেড ইডির, গৌতম কুণ্ডুর স্ত্রীর বাড়িতে অভিযান

সূত্রর খবর রোজভ্যালির স্বর্ণ বিপণি অদ্রিজার দেখাশোনার দায়িত্ব ছিল শুভ্রা কুণ্ডুর উপর। অভিযোগ রোজ ভ্যালির বেআইনি লেনদেনের বেশ কিছু অর্থ গৌতম কুণ্ডু অদ্রিজায় বিনিয়োগ করেছিলেন। রোজভ্যালি কাণ্ডের তদন্তের সময় সেকথা জানা গিয়েছিল বটে। তবে ইডির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠতার কারণে সেসময় সেই তদন্তে ধামাচাপা পড়েছিল। পরে আবার এই নিয়ে তদন্ত শুরু করেছে ইডি।

অন্যদিকে রোজভ্যালির বিনোদন সংস্থা ব্যান্ডভ্যালু কমিউনিকেশনের আধিকারিক রূপল কবিরাজের বাড়িতেও আজ হানা দেন ইডির আধিকারিকরা। রোজভ্যালির টাকা বেআইনিভাবে এই সংস্থাতেও বিনিয়োগ করা হয়েছিল বলে দাবি। এই সংস্থারও দেখাশোনা করতেন শুভ্রা কুণ্ডু। এছাড়াও সুদীপ্ত রায়চৌধুরী নামে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। এই সুদীপ্ত রায়চৌধুরীর সঙ্গে রূপলের বিশেষ যোগাযোগ ছিল। এছাড়াও মালদহের তিন জায়গায় এবং হাওড়ার দুই জায়গায় আজ হানা দিয়েছেন ইডির আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+