শুভেন্দু অধিকারীর দিল্লি সফর ও একশো দিনের কাজে তদন্তে ইডি অভিযান! যোগসূত্রের অভিযোগ শশী পাঁজার
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদলার মনোভাব রয়েছে শুভেন্দু অধিকারী ও বিজেপির। ১০০ দিনের কাজে বকেয়া টাকা রাজ্য সরকার নিজেই দেবে। এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এবার বিজেপি উঠেপড়ে লেগেছে। তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করছে।
১০০ দিনের কাজের টাকায় বাংলায় দুর্নীতি হয়েছে। এই অভিযোগ করে আসছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। এই ঘটনা নিয়ে পাল্টা চর্চায় মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও।

শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন। তিনি একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতা, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে ফেরার পরেই তার গলায় ধমক চমকের সুর শোনা যাচ্ছে। আগামী দিনে বাংলায় কী হয়? তার জন্য অপেক্ষা করতে বলছেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই দেখা যাচ্ছে অভিযানে নামছে ইডি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একশো দিনের প্রকল্পে দুর্নীতির তদন্তে এই প্রথম কেন্দ্রীয় এজেন্সি মাঠে নামল।
ওটা বিষয়টিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করছেন, শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন। তার পরবদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামল ইডি। কোথাও এই ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তো? রাজ্য সরকার ২১ লক্ষ বাংলার শ্রমিককে তাদের পাওনা টাকা দেবে। এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তারপর থেকেই শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলার মনোভাব নিচ্ছেন।
এদিন মন্ত্রী আরও অভিযোগ করেছেন রাজ্যের ১০০ দিনের কাজের পাওনা টাকা কেন্দ্র আটকে রেখেছে। রাজনৈতিকভাবে কেন্দ্র বঞ্চনা করেছে। এছাড়া ইডি - সিবিআইকে পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। আর সেজন্যই শুভেন্দু অধিকারীর এই ধমকানি চমকানি।
বিজেপি শাসিত রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছিল। কিন্তু সেই সব রাজ্যে ১০০দিনের প্রকল্পের কাজের টাকা বন্ধ করা হয়নি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে। বাংলায় ভুয়ো জবকার্ড পাওয়ার সংখ্যা মোটে পাঁচ হাজার। তারপরেও এই রাজ্যে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হল। কী কারণে এমন সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কেন্দ্রের টাকা দেওয়ার কথা। কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার ডাক দিয়েছিলেন। আন্দোলনে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্য তিনি কাজ করছেন। বিজেপি কিছুতেই এ বিষয়টি মানতে পারছে না। সে কারণে এমন অপবাদ দেওয়া হচ্ছে। ইডির অভিযান চলছে। জানাচ্ছেন মন্ত্রী শশী পাঁজা।












Click it and Unblock the Notifications