কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রী এবং শ্যালিকাকে তলব ইডির, বুধেই হাজিরার নির্দেশ
কয়লা-কাণ্ডে নয়া মোড়। ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে একাধিকবার রুজিরাকে জেরা করতে চেয়ে চিঠি পাঠায় ইডি এবং সিবিআই। কিন্তু হাজিরা দেননি। এই অবস্থায় চাপ
কয়লা-কাণ্ডে নয়া মোড়। ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে একাধিকবার রুজিরাকে জেরা করতে চেয়ে চিঠি পাঠায় ইডি এবং সিবিআই। কিন্তু হাজিরা দেননি। এই অবস্থায় চাপ বাড়ছে বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উপর।

এই অবস্থায় ফের একবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল ইডি। আগামীকাল বুধবারই এই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে তাঁকে। শুধু তাই নয়, কয়লা-কাণ্ডে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ইডি সূত্রের খবর, শ্যালিকা মেনকা গাম্ভীরকে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। বেশ কয়েকটি অ্যাকাউন্টে লেনদেনের বিষয়ে জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁরা খতিয়ে দেখেছেন। দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়েই মূলত তথ্য চান তদন্তকারীরা। যেটির মধ্যে একটি লন্ডনের এবং অন্যটি ব্যাংককের বলে জানতে পেরেছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর এরপরেই এই দুই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চেয়েই এই নোটিশ বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আজ মঙ্গলবার ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ ইডির দফতরে হাজিরা দেননি বলে জানা গিয়েছে। গত সপ্তাহে দিল্লিতে ইডির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল। সেসময়ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল। কিন্তু সেই সময়ে তিনি হাজিরা দেননি।
আর এই প্রসঙ্গে অভিষেক জানিয়েছিলেন, বাড়িতে ছোট বাচ্চা আছে। সবসময় হঠাত করে বেরনো সম্ভব হয় না। আর সেই বিষয়টি তদন্তকারীদের জানিয়েছিলেন বলেও দাবি করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর এর মধ্যেই ফের নোটিশ। তাও আবার একসঙ্গে দুই বোনকে। তবে আগামীকাল বুধবার অভিষেক-পত্নী হাজিরা দেন কিনা সেদিকেই নজর সবাই।
অন্যদিকে গত সপ্তাহেই দীর্ঘক্ষণ জেরার মুখোমুখি হন অভিষেক। জেরায় বেশ কিছু লেনদেন সংক্রান্ত বিষয়েই তাঁর কাছে জানতে চান। পাশাপাশি পাচারকাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় ৯ ঘন্টা জেরার মুখোমুখি হতে হয় তাকে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার তলব।
অন্যদিকে ইডির এই নোটিশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। যদিও জরুরি ভিত্তিতে শুনানি'র আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications