বিপুল পরিমাণ প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ, কেষ্ট ঘনিষ্ঠ বীরভূমের IC-কে দিল্লিতে তলব ED-র
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের আইসিকে তলব ইডির। দিল্লির অফিসে আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে। সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে এর আগে নিজাম প্যালেসে তলব করে জেরা করেছে সিবিআই। আগামী কাল তাঁকে সব ব্যাঙ্কের নথি এবং সম্পত্তির হিসেব নিয়ে দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে আসানসোল জেলের পুলিশ সুপারকেও তলব করা হয়েছিল।

বীরভূমের আইসিকে তলব
গরু পাচার কাণ্ডে এবার দিল্লিতে ডাক পড়ল বীরভূমের আইসির। সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে আগামীকাল ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। ব্যাঙ্কের নথি থেকে শুরু করে সম্পত্তির কাগজ পত্র নিয়ে নিয়ে তাঁকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে নিজাম প্যালেসে তলব করে সিবিআই তাঁকে ৮ ঘণ্টা জেরা করেছে। অনুব্রত মণ্ডলের ঘনিশ্ঠ এই সিউড়ি থানার আইসি মহম্মদ আলি।

বিপুল পরিমান প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ
অনুব্রত ঘনিষ্ঠ সিউড়ির এই আইসি মহম্মদ আলি নাকি বিপুল পরিমাণ টাকা প্রোটেকশন মানি নিতেন। ঠিক যেমনটা নিতেন অনুব্রত মণ্ডল। নিরাপদে গরুগুলিতে বীরভূমে থেকে বের করে দেওয়ার জন্য এই প্রোডেকশন মানি দেওয়া হত। কেষ্ট ঘনিষ্ঠ এই পুলিশ অফিসারকে দীর্ঘদিন বদলি করা হয়নি। গরুপাচারের কাজে এই আইসির অনেক বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে ইডি। সেকারণেই তাকে দিল্লিতে ডেকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।

আসানসোল জেলের সুপারকে তলব
শুধু সিউড়ি থানার আইসি নয় আসানসোল জেলের সুপারকেও তলব করা হয়েছে। ইডি এবং সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর থেকে আসানসোল জেলেই ছিলেন অনুব্রত মণ্ডল। কেষ্টকে জেলের মধ্যে একাধিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দীকে তলব করা হয়েছে। আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। সম্পত্তি এবং ব্যাঙ্কের নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। জেলের মধ্যে ফোন ব্যবহার করতে েদওয়া হয়েছিল অনুব্রতকে। এমনই অভিযোগ করা হয়েছে।

তিহাড় জেলে কেষ্ট
গরু পাচারকাণ্ডের ইডির হাতে গ্রেফতারির পর তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেলের ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। সেখানে পাশেই রয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনও। একই জেলে রয়েছেন এনামুল হকও। আবার তাঁর হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও গ্রেফতার করে ইডি সেখানেই রেখেছে বলে জানা গিয়েছে। এবার ধাপে ধাপে কেষ্ট ঘনিষ্ঠতে তলব করে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications