কয়লাকাণ্ডের তদন্তে তৎপরতা, অভিষেক-রুজিরার পর এবার মলয় ঘটককে তলব ইডির
কয়লাপাচার কাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করা হয়েছিল।
কয়লাপাচার কাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু অভিষেকের স্ত্রী দিল্লিতে যাবেন না বলে জানা গিয়েছে। দুই সন্তানকে রেখে তিনি দিল্লিতে যেতে নারাজ বলে জানিয়েছেন।

কয়লাকাণ্ডে তদন্তে তৎপর ইডি
কয়লাকাণ্ডের তদন্তে ফের তৎপর হয়ে উঠেছে ইডি। ভোটের আগে থেকেই কয়লাকাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করেছিল ইডি এবং সিবিআই। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতেই এজেন্সি লাগিয়ে ভয় দেখানো হচ্ছিল বলে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রবল রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছিল বাংলায়। বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মলয় ঘটককে তলব
কয়লাপাচার কাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের আরেক মন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে তাঁকে। কয়লাপাচার কাণ্ডে হঠাৎ করে তৎপরতা শুরু করেেছ ইডি। কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করা হয়েছিল। যদিও রুিজরা যাবেন না বলে জানিয়েছেন। দুই সন্তান ছোট তাই তাঁদের সঙ্গে নিয়ে দিল্লিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। এই কয়লাপাচার কাণ্ডে দ্বিতীয়বার রুজিরাকে তলব করা হল। এর আগে সিবিআই রুজিরাকে জেরা করেছে।

রুজিরাকে জেরা
কয়লাপাচার কাণ্ডের তদন্তে সিবিআই রুজিরাকে জেরা করেছে। বিধানসভা ভোটের আগে অভিষেকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুিজরাকে জেরা করা হয়। একবার নয় একাধিকবার জেরা করা হয় তাঁেক। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি অভিযোগ করেছিলেন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছিলেন বাড়ির বউয়ের গায়ে হাত দিলে চুপ করে বলে থাকবেন না তিনি। বিজেপির নোংরা রাজনীতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছিলেন তিনি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয় তাঁর শ্যালিকাকেও জেরা করেছে সিবিআই। রুজিরার লন্ডনের ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্য চেয়েছিলেন তাঁরা। কোথা থেকে আর্থিক লেনদেন হয়তা সম্পর্কেও জানতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারীকরা।

ত্রিপুরায় তৃণমূলকে রোখার কৌশল
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কোমর কষেছে। সেখানে বিপ্লব দেব সরকারের পতনের তোরজোর শুরু করে দিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। বিপ্লবদেব সরকারের বিরুদ্ধে খেলা হবে স্লোগান তুলেছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় সেখানে যাচ্ছেন শাসক দলেন নেতা, সাংসদ মন্ত্রীরা। মলয় ঘটকও কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন। ত্রিপুরায় আন্দোলনে ধাক্কা সামলে না পেরেই বিজেপি ফের এজেন্সি ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপির রাজনৈতিক ভাবে লড়াইয়ের দম নেই সেকারণেই এজেন্সি লেলিয়ে দিচ্ছে।












Click it and Unblock the Notifications