নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বিদেশ সফর? রুজিরাকে নোটিস ইডির

বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারপরেও কেন দুবাই যেতে চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে আটকানোর পর তাঁকে নোটিস পাঠাল ইডি। ৮ ফেব্রুয়ারি তাঁকে তলব করেছে ইডি।

এদিন সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর শিশুপুত্র। কিন্তু বোর্ডিং করার আগেই ইডির আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়ে তাঁকে আটকে দেন। কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। এছাড়াও তাঁর বিদেশ সফরে নিষেধাজ্ঞা রয়েছে।

রুজিরা বন্দ্যোপাধ্যায়

রুজিরা বন্দ্যোপাধ্যায় কে ইডির নোটিশ চলতি মাসের ৮ তারিখে ইডি দফতরে হাজিরার নির্দেশ। ইডি সূত্রে খবর, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার সত্বেও কেন রুজিটা বন্দ্যোপাধ্যায় দুবাই যাচ্ছিলেন সেকারণে তাঁকে নোটিস ধরানো হয়। চলতি মাসেই ৮ জুন তাঁকে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগেও কয়লাপাচার কাণ্ডে একাধিকবার রুজিরাকে তলব করেছে ইডি। দিল্লিতে তলব করা হয়েছে তাঁকে। তারপরেই আদালতে তিনি আবেদন করেছিলেন যেন কলকাতাতেই তাঁকে যেন জেরা করতে ডাকা হয়। তারপরেই তাঁকে তলব করা হয়েছিল। বেশ কয়েকবার জেরাও করা হয়েছিল রুজিরাকে।

enforcement directorate

২০২১-র বিধানসভা ভোটের আগে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেসময় জেরা করা হয় রুজিরাকে। তাঁর লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক আর্থিক লেনদেন সম্পর্কে জানতে চান তদন্তকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকেও একাধিকবার তলব করে জেরা করেছে তদন্তকারীরা।

কয়লাপাচার কাণ্ডের ইডি তৎপরতার নতুন করে শুরু হয়েছে। কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে তলব করে ৯ ঘণ্টা জেরা করা হয়। কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছেন। সেই মামলাকতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করায় ছাড়পত্র দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+