নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিস, বিমানবন্দরে তথ্য পাঠাল ইডি

নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের। চাকরি বিক্রির সব টাকাই জমা পড়ত সৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির স্ক্যানারে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের। এই প্রথম এই ঘটনার তদন্তে কারোর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। ইতিমধ্যেই সৌভিক ভট্টাচার্যের পাসপোর্ট এবং ছবি দিয়ে সব বিমানবন্দরে তথ্য পাঠিয়েছে ইডি। সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। যাতে তিনি বিদেশে পালাতে না পারেন সেকারণেই আগে থেকে এই নোটিস জারি করা হয়েছে।

মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিস

মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিস

মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কারোর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হল। কলকাতা বিমানবন্দর সহ একাধিক বিমানবন্দরে ইতিমধ্যেই সৌভিক ভট্টাচার্যের পাসপোর্টের তথ্য এবং ছবি দিয়ে জানানো হয়েছে। কোনও ভাবে তাঁকে দেখা গেলেই যেন গ্রেফতার করা হয়। সৌভিক ভটাচার্যের নাম ইডি চার্জশিটেও রেখেছে।

দেশ ছেড়ে যাওয়ার আশঙ্কা

দেশ ছেড়ে যাওয়ার আশঙ্কা

নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ছেলের নাম চার্জশিটে দিয়েছে ইডি। তদন্তকারীরা একাধিকবার তাঁকে জেরার জন্য তলব করেছে। কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন। আগামী ২২ ফেব্রুয়ারি তাঁর আগাম জামিনের আর্জির শুনানি রয়েছে আদালতে। তার আগেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে ইডি। তদন্তকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন যেকোনও সময়ে দেশ থেকে পালিয়ে যেতে পারে সে। সেই সুযোগ বন্ধ করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

টাকা যেত সৌভিকের অ্যাকাউন্টে

টাকা যেত সৌভিকের অ্যাকাউন্টে

তদন্তকারীরা জানিয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি যোগ রয়েছে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের কারণ। তাঁর অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা গিয়েছে বলে দাবি করা হয়েছে। নিজের কনসাল্টেন্সি সার্ভিসের মাধ্যমে টাকা তুলতেন বলেও দাবি করা হত। সেই কনসাল্টেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চাকরি চুরির টাকা যেত বলে দাবি করেছেন তদন্তকারীরা। সেকারণেই এই দুর্নীতির বড় অংশীদার মানিক ভট্টাচার্যের ছেলে। চার্জশিটে তাই তার নাম উল্লেখ করা হয়েছে।

মানিক ভট্টাচার্য কিংপিন

মানিক ভট্টাচার্য কিংপিন

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিপুল টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন বেসকারি বিএড এবং ডিএলএড কলেজের অনুমোদনের জন্য বিপুল টাকা নেওয়া হত বলে দাবি করেছেন তাঁর সহযোগী তাপস মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল বলেও দাবি করেছেন তাপস মণ্ডল। চাকরি বিক্রির নামে দফায় দফায় চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। যার কিংপিং এই মানিক ভট্টাচার্য এমনই দাবি ইডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+