Ration Scam: রেশন দুর্নীতিতে আরও প্রভাবশালী যোগ! ইডির নজরে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের সম্পত্তি
West bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়ক! প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' বারিক বিশ্বাসকে তলব করল ইডি (ED)। শুধু বারিককেই নয়, তলব করা হয়েছে আনিসুর রহমানকেও। যিনি দেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি বলে জানা যাচ্ছে।
পাশাপাশি রেশন মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানকেও সিজিও কমপ্লেসে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহেই সবাইকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। নজরে রয়েছে আরও বেশ কয়েকজন প্রভাবশালী। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতি মামলায় (West bengal Ration Scam) একেবারে কোমর বেঁধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মঙ্গলবার সকাল (West bengal Ration Scam) থেকে বারিক বিশ্বাসের বাড়ি-অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চলে। শুধু তাই নয়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দেয় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তালিকায় ছিল অন্তত ১০ টি চালকল। যেগুলির সঙ্গে একাধিক তৃণমূল নেতার যোগ রয়েছে বলে খবর। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযান চলে।
এমনকি ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান প্রায় ২১ ঘণ্টা সময় ধরে চলে। যদিও কোথাও ৯ ঘণ্টা ধরে তল্লাশি চালান আধিকারিকরা। দীর্ঘ এই তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করা গিয়েছে। খোঁজ মিলেছে বিপুল সম্পত্তির।
শুধু তাই নয়, তল্লাশিতে বিপুল নগদ পেয়েছেন আধিকারিকরা। যেমন বারিক বিশ্বাসের বাড়ি থেকে ২০ লাখ এবং মুকুলের বাড়ি এবং চালকল মিলিয়ে মোট ১৩ লাখ টাকা উদ্ধার করে ইডি।
বিপুল এই সম্পত্তি কীভাবে? কোথা থেকেই বা এত টাকা এল? রেশন দুর্নীতির (West bengal Ration Scam) টাকাতেই কী বিপুল সম্পত্তি? সমস্ত কিছু এবার গভীরে গিয়ে খতিয়ে দেখতে শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই সূত্র ধরেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' বারিক সহ একাধিক ব্যক্তিকে তলব করা হল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহেই সবাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়াও উদ্ধার হওয়া নথি থেকে বেশ কয়েকজন 'প্রভাবশালী'র নাম সামনে এসেছে। খুব শীঘ্রই তাঁদেরও তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই বিওষয়ে (West bengal Ration Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications