তাপসের সঙ্গে কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা, ইডির নজরে এবার কুন্তল ঘোষের ৩টি পেনড্রাইভ

কুন্তল ঘোষের পেন ড্রাইভের তথ্য অনুসন্ধানে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি।

তাপস মণ্ডলের বিস্ফোরক দাবির পরেই ইডি গ্রেফতার করে কুন্তল ঘোষকে। সত্যিই তাপস মণ্ডল সঠিক কথা বলছেন কিনা তা জানতে এবার তাপস মণ্ডলের সঙ্গে কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে ইডি। আজই তাপস মণ্ডল হাজিরা দিচ্ছেন ইডির দফতরে। সেখানেই রয়েছেন কুন্তল ঘোষও।

তাঁদের ২ জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সূত্রের খবর। কে সত্যি বলছে সে মিথ্যে বলছে তার অনুসন্ধানেই ইডি এই পন্থা নিয়েছে বলে খবর। এদিকে আবার কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩টি পেন ড্রাইভের তথ্য অনুসন্ধানে তৎপর ইডি। তিন আধিকারীককে তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

ইডির নজরে ৩টি পেনড্রাইভ

ইডির নজরে ৩টি পেনড্রাইভ

ইডির নজরে এবার কুন্তল ঘোষের ৩টি পেনড্রাইভ। তল্লাশি চালানোর সময় পেনড্রাইভ তিনটি উদ্ধার হয়েছিল কুন্তল ঘোষের বেডরুপের পাশে থাকা ডেবিলের ড্রয়ার থেকে। গুরুত্বপূর্ণ নথি রয়েছে জেনবেই কুন্তন ঘোষ এগুলি নিজের শোবার ঘরের রেখেছিল বলে অনুমান তদন্তকারীদের। সেকারণে এই পেনড্রাউভগুলিতে কি রয়েছে তা জানতে তৎপর তদন্তকারীরা। এই পেনড্রাউভের তথ্য জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা।

 তাপস মন্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

তাপস মন্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

আজই তাপস মণ্ডলকে হাজিরা দিতে বলেছিল ইডি। সেই মত হাজিরাও দিয়েছেন তাপস মণ্ডল। ইডির দফতরে ঢোকার আগে আবারও একবার নীলাদ্রির নাম করেছেন তিনি। এই নীলাদ্রির কাছেই টাকা রয়েছে বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। তাঁর দাবির পরেই তৃণমূল কংগ্রেস যুব নেতা কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এবং তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আবার তাপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। কে সত্যি বলছেন তা ঝালিয়ে নিতেই তাপস মণ্ডলের সঙ্গে কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি। সেই মতই আজ জেরা শুরু হয়ে বলে সূত্রের খবর।

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ

তাপস মণ্ডল ইডির দফতরে হাজিরা দিয়ে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১০ কোটি টাকা নিয়েছিলেন। এবং তাঁর বাড়ি থেকেই সেই সব চাকরির প্রক্রিয়া হত। তারপরেই ইডি কুন্তল ঘোষের বাড়িতে হানা দেয়। তার ফ্ল্যাট থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি। একটি কালো ডায়রিও উদ্ধার হয়েছে। তাতে টাকার কথা লেখা রয়েছে। কিন্তুু কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তার হিসেব লেখা থাকলেও সাঙ্কেতিক শব্দ ব্যবহার করা হয়েছে।

কালো ডায়রির তথ্য অনুসন্ধানে ইডি

কালো ডায়রির তথ্য অনুসন্ধানে ইডি

কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একাধিক গুরুত্বপূর্ণ নথির সঙ্গে একটি কালো ডায়রিও পাওয়া গিয়েছে। তাতে একাধিক টাকার উল্লেখ রয়েেছ। কিন্তু বেশ কিছু কথা সাঙ্কেতিক ভাবে লেখা রয়েছে। সেই সব সঙ্কেতের আসল কথা উদ্ধারের চেষ্টা চলছে। এগুলি কোনও ব্যক্তির নাম কিনা তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। যে মিডল ম্যান নীলাদ্রির কথা বারবার বলছেন তাপস মণ্ডল। সেই নীলাদ্রির অনুসন্ধানও শুরু করেছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+