কুন্তলের উপর চাপ বাড়ানোর কৌশল, স্ত্রী জয়শ্রী আর কালীঘাটের কাকুকে জেরা কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থার
নিয়োগ দুর্নীতি কাণ্ডের তল পেতে এবার জোড়া পদক্ষেপ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একদিকে কুন্তল ঘোষের স্ত্রী এবং অন্যদিকে কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে জেরা করা হচ্ছে। নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন সুজয় ভদ্র। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ।

কুন্তল ঘোষের স্ত্রীকে জেরা
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। এবার তাঁর স্ত্রীকে তলব করে জেরা করা হচ্ছে। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। তাঁর কাছে কুন্তল ঘোষের সম্পত্তির হিসেব রয়েছে বলে অনুমান বলে ইডির। তদন্তকারীরা জানিয়েছেন, কুন্তল ঘোষের বিপুল সম্পত্তি রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। জয়শ্রীকে জেরা করে কুন্তল ঘোষের একাধিক সম্পত্তির হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

কালীঘাটের কাকুকে তলব
কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে যেমন একদিকে জেরা করছে ইডি। ঠিক সেরকমই কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে তলব করেছে ইডি। নিজাম প্যালেসে ইতিমধ্যেই জেরা করা হচ্ছে তাঁকে। সকাল ১১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে হাজিরাদেন। নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু বলে সুজয় ভদ্রের নাম প্রকাশ্যে এনেছিলেন তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন কুন্তল ঘোষ কালীঘাটের কাকুর কাছে যেতেন টাকা দিতে। সুজয় ভদ্র যদিও দাবি করেছেন তিনি কোনও দিনই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও কিছু জানেন না।

কালী ঘাটের কাকুকে চেনেন কুন্তল ঘোষ
কালীঘাটেক কাকু সজয় ভদ্র থাকেন বেহালায়। তিনি জানিয়েছিলেন কুন্তল ঘোষকে তিনি চেনেন। এবং কুন্তল ঘোষ তাঁকে কাকু বলে ডাকেন। অন্যদিকে কুন্তল ঘোষ দাবি করেছিলেন কাকু বলতে তিনি একজনকেই জানেন তিনি তাঁর বাবার ভাই। কাজেই দুজনের মন্তব্যেই অসঙ্গতি খুঁজে পেয়েছিলেন তদন্তকারীরা। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় কাজ করেন সুজয় ভদ্র। তিনি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের মেয়ের চাকরির জন্য আর্জি জানিয়েছিলেন তিনি।

কুন্তল ঘোষকে বহিষ্কার
কুন্তল ঘোষের সহযোগী বলাগড়ের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড। শান্তুন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির ৫ দিনের মধ্যে কুন্তল ঘোষ এবং তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে দুই নেতার বহিষ্কারের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications