বেসরকারি কলেজের অনুমোদন দিয়ে কোটি কোটি টাকার লেনদেন, আদালতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক ইডি
বেসরকারি কলেজের অনুমোদন দিয়ে কোটি কোটি টাকার লেনদেন, আদালতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক ইডি
আজ ফের আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। তবে সশরীরে হাজিরা দেননি তাঁরা। ভার্চুয়াল হাজিরা হয়েছে। আদালতে জামিনের আর্জি জানাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। ইতিমধ্যেই ১০০ দিন েজলে কাটিয়ে ফেলেছেন তিনি। বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছ ইডি।

একাধিক বেসরকারি ল কলেজ এবং ফার্মা কলেজের অনুমোদন দেওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে আদালতে তথ্য পেশ করেছে ইডি। সেই কোটি কোটি টাকা কোথায় রয়েছে তার হদিশ জানতে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখা জরুরি বলে আদালতে দাবি করে ইডির আইনজীবী। তাঁরা জানিয়েছেন একাধিক সাক্ষীকে জেরা করে তাঁরা আরও দুর্নীতির তথ্য় জানতে পেরেছেন। সেই সব দুর্নীতির হদিশ পেতেই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রেখে তাঁরা জেরা করতে চান বলে জানিয়েছেন।
এদিকে অর্পিতার আইনজীবী আদালতে জামিনের আর্জি জানান। কিন্তু এখনও আদালত রায়দান রিজার্ভ রেখেছেন।
অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। যদিও অর্পিতা বারবার দাবি করেছেন সেই টাকা তার নয়। কার টাকা তা নিয়ে জানেন না। প্রথমে একবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম বললেও পরে তিনি বলেন কার টাকা তা তিনি জানেন না।
পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে সিবিআইয়ের মামলায় আদালতে পেশ করা হয়েছিল। তাতে জামিন খারিজ হয়ে যায়। ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। এখনও তাঁকে জেলেই থাকতে হবে। এসএসসি দুর্নীতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকরত তথ্য হাতে এসেছে ইডি সিবিআইয়ের। তাতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেেয়ছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications