RK-কে পাঠানো নিয়োগ তালিকাতে সম্পত্তি দেন DD! মানিকের রহস্যজনক চ্যাট ইডির হাতে
RK-কে পাঠানো নিয়োগ তালিকাতে সম্পত্তি দেন DD! মানিকের রহস্যজনক চ্যাট ইডির হাতে
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থাকার সময় তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। আর এরপর থেকেই বেশ কয়েকবার মানিক ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই এবং ইডি। এমনকি সম্প্রতি মানিককে হেফাজতে নিয়ে ওএমআর সিট কেন পড়ানো হল তা নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইয়ের এই মামলায় সুপ্রিম কোর্টের নিষেধ থাকলেও ইডি তাঁকে গ্রেফতার করেছে।

RK নামে একটি নম্বর মোবাইলে সেভ
আর তাঁর গ্রেফতারের খবর সামনে আসতেই খুশি কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থী। তবে মানিক ভট্টাচার্যের গ্রেফতারের পরেই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে, তৃণমূল বিধায়কের ফোন ঘেটে বেশ কিছু তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আগেই মানিকের একটি ফোন বাজেয়াপ্ত করে ইডি। আর তা ঘেটে বেশ কিছু চাঞ্চল্যকর নাম সামনে এসেছে বলেই খবর। জানা যাচ্ছে, RK নামে একটি নম্বর মোবাইলে সেভ করে রেখেছিলেন মানিক। কে এই RK? সেটাই খুঁজতে মরিয়া তদন্তকারী সংস্থা।

RK এবং DD-কে খুঁজতে মরিয়া ইডি
শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থাকার সময় সেই নম্বরে একাধিকবার চ্যাট করেছিলেন মানিক। শুধু তাই নয়, কাদের নিয়োগ করা হবে সেই সংক্রান্ত চূড়ান্ত তালিকা RK-কে পাঠাতেন বলেও তদন্তে চাঞ্চল্যকর উঠে এসেছে। শুধু তাই নয়, হোয়াটস অ্যাপ ঘেটে তদন্তকারীরা আরও জানতে পারেন যে ওই তালিকায় সম্মতি দিয়েছিলেন DD-। শুধু RK-ই নয়, DD-ই বা কে? সেটাই এখন জানতে চান তদন্তকারীরা। নিয়োগের ক্ষেত্রে এই RK এবং DD-কে খুঁজতে মরিয়া ইডি। তদন্তকারীরা মনে করছেন এদের প্রভাব এতটাই ছিল যে নিয়োগের ব্যাপারে এদের সম্পত্তি চূড়ান্ত হিসাবে ধরে নেওয়া হত। এছাড়াও বেশ কিছু রহস্যজনক চ্যাট পেয়েছেন বলেও ইডি স্যত্রে জানা যাচ্ছে।

একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বেশ কিছু নথি জমা দেন। ইডির অভিযোগ সেখানে একাধিক গরমিল ধরা পড়ে। তদন্তে পাওয়া গরমিলের প্রমাণ হাতে পাওয়ার পরে কোন পথে নিয়োগ প্রক্রিয়া চালিত হয়েছে, কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেই সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও তিনি জিজ্ঞাসাবাদের সময় ইডিকে সাহায্য না করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আর এরপরেই মানিককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আজ মঙ্গলবার তাঁকে আদালতে নিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে ইডি। তদন্তকারীরা মনে করছেন, মানিককে জেরা করে বেশ কিছু তথ্য পাবেন তাঁরা।












Click it and Unblock the Notifications