Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ration Scam: ভুয়ো কৃষকের নামে চলত দুর্নীতি! তৃণমূল নেতা এবং ভাইকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

West Bengal Ration Scam: ভুয়ো কৃষকদের নাম দেখিয়ে চলত ধান কেনাবেচা! রেশন দুর্নীতি-কাণ্ডে সামনে আসল চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা জেরা শেষে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানকেও। বৃহস্পতিবার সকালে ধৃত দুজনই হাজিরা দেন ইডির সিজিও কমপ্লেক্সে। এরপর গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে (West Bengal Ration Scam)।

West Bengal Ration Scam

ধৃতদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুধু তাই নয়, একাধিক নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসেছে। তদন্তকারীদের দাবি, ভুয়ো কৃষকদের নাম দেখিয়ে অবাধে চলত দুর্নীতি। শুধু তাই নয়, চালকলের কর্মীদের চাষি দেখিয়ে দুর্নীতির অংকের টাকা ধৃত আনিস এবং মুকুল নিজেদের অ্যাকাউন্টে ঢোকাত বলেও দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। একটি সূত্র বলছে, তদন্তে ইডির হাতে কৃষকদের একটি লম্বা তালিকা হাতে আসে।

আর সেই নাম ধরে তদন্তের সূত্রে পৌঁছতেই কার্যত চমকে যান আধিকারিকরা। জানতে পারেন যে নামে ধান কেনা বেচা চলছে আদৌতে সেই নামে কেউই নেই। সবটাই ভুয়ো। এবং যাদের নাম আছে তারাও চালকলেরই কর্মী বলে জানতে পারেন আধিকারিকরা। কখনও ভুয়ো নাম তো কখনও নিজেদের কর্মীকে চাষি দেখিয়ে অবাধে দুর্নীতি চালিয়ে যেতেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং ভাই আলিফ নুর। যা রীতিমত চমকে দেওয়ার মতো বলে মত।

অন্যদিকে ধৃতদের সঙ্গে রেশন মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানের যোগ রয়েছে। দুই ভাই তাঁর আত্মীয়। ফলে একাধিক সুযোগ সুবিধা পেতেন। এমনকি সেই সূত্র ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তাঁদের যোগ ছিল বলেও ইডি সূত্রে জানা গিয়েছে।

এমনকি তাঁর অ্যাকাউন্টে মুকুলের অ্যাকাউন্ট থেকে টাকাও গিয়েছে বলে খবর। কেন কীসের টাকা তা খতিয়ে দেখছে ইডি। শুধু তাই নয়, ইডির সূত্রকে কোট করে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের বিয়েতে নাকি একটি স্করপিও গাড়িও উপহার হিসাবে আনিসুর এবং মুকুল দিয়েছিলেন।

বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার ধৃতদের চারটি রাইস মিল, অফিস সহ বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চালায়। বিপুল টাকা এবং প্রচুর নথি উদ্ধার করা হয়। এরপরেই গতকাল দুজনকে তলব করে তদন্তকারী সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+