এক তৃণমূল নেতার মোবাইলে মেলে 'কালীঘাটের কাকু'র নামে তথ্য! চাঞ্চল্যকর দাবি ইডি সূত্রে

গ্রেফতার কালীঘাটের কাকু! দীর্ঘ ১২ ঘন্টা জেরা শেষে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। দীর্ঘ তল্লাশিতে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। শুধু তাই নয়, যে সমস্ত প্রশ্নের উত্তরও কাকু দিয়েছেন তাতেও একাধিক অসঙ্গতি রয়েছে বলে খবর।

আর এরপরেই সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করে বলে জানা গিয়েছে। তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদে একটি মোবাইলের তথ্যই খেলা ঘুরিয়ে দেয়। জানা গিয়েছে, এক তৃণমূল নেতার মোবাইলে কালীঘাটের কাকুর নামে বেশ কিছু তথ্য পান তদন্তকারী আধিকারিকরা।

এক তৃণমূল নেতার মোবাইলে মেলে কালীঘাটের কাকুর নামে তথ্য!

এমনকি ওই তৃণমূল নেতার সঙ্গে কাকুর কথাবার্তাও শোনানো হয়। কিন্তু এরপরেও তথ্য গোপন করার চেষ্টা করছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। যদিও যে তৃণমূল নেতার মোবাইল ঘেটে কাকুর নাম পান তদন্তকারীরা সেই নেতা ইতিমধ্যে একাধিক তথ্য তদন্তকারীদের দিয়েছেন বলে জানা গিয়েছে।

এমনকি সুজয়কৃষ্ণর সঙ্গে যে কথা হয়েছে তাও স্বীকার করে নিয়েছেন বলে ইডি সুত্রে খবর। বলে রাখা প্রয়োজন, ওই তৃণমূল নেতাকে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বারবার অসঙ্গতির বিষয়টি বিস্তারিত জানিয়ে দিল্লিতে রিপোর্ট পাঠায় ইডি। সেখান থেকে সবুজ সঙ্কেত মিলতেই গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণকে।

জানা গিয়েছে, কেস ডায়েরিতে প্রয়োজনে পুরো বিষয়টি উল্লেখ করা হবে। অন্যদিকে ইডির নজরে সুজয়কৃষ্ণ ভদ্রের বিপুল সম্পত্তিও। ইতিমধ্যে তিনটি সংস্থার খোঁজ পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত সংস্থার মাধ্যমেই দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।

শুধু তাই নয়, অন্তত ২০ টি সপম্পত্তির হদিশ মিলেছে। যেখানে কালীঘাটের কাকুর বড় একটা অংশ রয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে দীর্ঘ ১৫ ঘন্টা তল্লাশি চালায় ইডি। একই সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও চলে তল্লাশি। আর তাতেই বিপুল এই সম্পত্তির খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা।

সুজয় কৃষ্ণ ভদ্রের আরও খবর

যদিও বিপুল পরিমাণ এই সম্পত্তিতে কি রয়েছে নিয়োগ দুর্নীতির টাকা! আর সেই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর তাই আজ বুধবার সুজয়কে আদালতে তোলা হবে। আর সেখানে ফের একবার নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। ১৪ দিনের জন্যেই আবেদন জানাতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি আদালতে আজ ইডি কি জানায় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+