মণীশই ছিলেন কেষ্টর কালো টাকা সাদা করার কারিগর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মণীশ কোঠারিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। গতকাল রাতে ইডি গ্রেফতার করে মণীশ কোঠারিকে। ইডির জেরায় নাকি কেষ্ট বারবার দাবি করেছেন সব জানে মণীশ কোঠারি। তার পরামর্শ মেনেই নাকি হত কালো টাকা সাদা করার প্রক্রিয়া।

মণীশ কোঠারিকে ৬ দিনের ইডি হেফাজত

মণীশ কোঠারিকে ৬ দিনের ইডি হেফাজত

অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষককে গতকাল রাতে গ্রেফতার করে ইডি। আজ দিল্লিতে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত মণীশ কোঠারিকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। গতকাল মণীশ কোঠারিকে কেষ্ট মণ্ডলের মুখোমুখি বসিয়ে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হয়। অনেকটা চমক দেওয়ার মতই জেরা শেষে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষককে।

মণীশ সব জানে

মণীশ সব জানে

জেরায় অনুব্রত মণ্ডল বারবার দাবি করেছেন মণীশ সব জানে। মণীশ কোঠারি যে তাঁর সব টাকা পয়সার হিসেব রাখতেন সেকথা আগেই জেনেছে ইডি। এর আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও দাবি করেিছলেন সবটাই মণীশ কোঠারি জানেন। সুকন্যা মণ্ডলের নামে থাকা দুটি সংস্থায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেই টাকা কোথা থেকে এসেছে তা জানতেই সুকন্যাকে জেরা করতে চাইছে ইডি। এদিকে অনুব্রত মণ্ডল বারবার দাবি করে গিয়েছেন মণীশ সব জানে।

মণীশের পরামর্শেই কাজ

মণীশের পরামর্শেই কাজ

তদন্তকারীরা জানতে পেরেছেন গরুপাচার কাণ্ডে কালো টাকা সাদা করার সব প্রক্রিয়াই নাকি মণীশ কোঠারির পরামর্শে হত। কীভাবে কালো টাকা সাদা করা হবে সবটাই নাকি মণীশ কোঠারি ঠিক করে দিতেন। সেকারণ আগামী ৬ দিন মনীশকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করতে চাইছে ইডি। কীভাবে কোন পথে কালো টাকা সাদা করতেন তদন্তকারীরা। গরুপাচার কাণ্ডে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে।

সুকন্যাকে ফের তলব

সুকন্যাকে ফের তলব

আজই অর্থাৎ বুধবার দিল্লিতে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। কিন্তু এবার আইনজীবীকে চিঠি দিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। ইডির কাছে কিছু সময় চেয়ে নিয়েছে। তবে ইডি ২০ মার্চের আগে ফের সুকন্যা মণ্ডলকে তলব করবে বলে জানা গিয়েছে। সুকন্যা মণ্ডল জানিয়েছে তাঁর পূর্ব পরিকল্পিত কিছু কাজ রয়েছে। সেই সঙ্গে শরীরও ভাল নেই সেকারণে তিনি আজ দিল্লিতে হাজিরা দিতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+