কুন্তল ঘোষের বিরুদ্ধে ১০৪ পাতার চার্জশিট ইডির! বাজেয়াপ্ত ২ কোটির সম্পত্তি

SSC Scam, West Bengal Education Scam: কুন্তল ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলাতে এই নিয়ে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ১০৪ পাতার এই চার্জশিট আজ মঙ্গলবার ইডির তরফে জমা দেওয়া হয়েছে।

এই চার্জশিটে কুন্তল কীভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িত এবং টাকা এদিক-ওদিক হয়েছে তার সমস্ত উল্লেখ রয়েছে। গত কয়েক আগেই নিয়োগ দুর্নীতির মামলায় সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে ইডি।

১৮ জন সাক্ষীর বয়ান অ্যাটাচ করা হয়েছে

১৮ জন সাক্ষীর বয়ান অ্যাটাচ করা হয়েছে

গত কয়েক দিন আগেই নিয়োগ দুর্নীতিতে হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষকে জেরা গ্রেফতার করে ইডি। কয়েক দফায় জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে ইডির তরফে দেওয়া চার্জশিটে। শুধু তাই নয়, কুন্তলের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এমনকি চার্জশিটের সঙ্গে ১৮ জন সাক্ষীর বয়ান অ্যাটাচ করা হয়েছে বলেও জানা গিয়েছে। এরা সবাই কুন্তল ঘোষের বিরুদ্ধে বয়ান দিয়েছে। এমনকি কীভাবে টাকা আসত এবং কোথায় যেত সেই সমস্ত তথ্যও রয়েছে বলে খবর।

২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

অন্যদিকে গত কয়েকদিনে অভিনেতা বনি সেনগুপ্ত এবং সোমা'র কাছ থেকে প্রায় ১ কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। জমা দেওয়া চার্জশিট সেই কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কুন্তলের আরও এক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই বিষয়টিও জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় এবং মানিকের মধ্যে যে টাকা লেনদেনের কথা তদন্তে উঠে এসেছে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। কুন্তলের মাধ্যমে কীভাবে টাকা এদিক-ওদিক হতো সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

৬০ দিনের মাথাতেই এই চার্জশিট

৬০ দিনের মাথাতেই এই চার্জশিট

অন্যদিকে গত কয়েক দিন আগেই প্রমোটার অয়ন শীলকে নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়। তৃণমূল বহিষ্কৃত শান্তনুকে গ্রেফতার করে এই অয়ন শীলের খোঁজ পান তদন্তকারীরা। কুন্তল ঘোষের সঙ্গে এই শান্তনু এবং অয়ন শীল কীভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িত তাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। গ্রেফতারের ৬০ দিনের মাথাতেই এই চার্জশিট জমা পড়ল আদালতে। তবে মামলার তদন্ত চলছে। আগামীদিনে আরও চার্জশিট আদালতে জমা দিতে চলেছে ইডি। এমনটা উল্লেখ করা হয়েছে

সামনে আসছে একের পর এক প্রভাবশালীর নাম

সামনে আসছে একের পর এক প্রভাবশালীর নাম

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি বাড়িয়েছে তদন্তকারী সংস্থা। আর তাতে একাধিক প্রভাবশালীর নাম সামনে আসছে। এই অবস্থা মামলার গতি কোনদিকে যায় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+