'কালীঘাটের কাকু'র গ্রেফতারের পরেই শহরে ইডির ডিরেক্টর! রাজসাক্ষী হওয়া নিয়ে বড় আপডেট সিবিআইয়ের

কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তদন্ত কবে শেষ হবে? তা নিয়ে বারবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। এমনকি তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে জানাল সিবিআই।

আইনজীবী মারফৎ তদন্তকারী সংস্থার দাবি, রাজসাক্ষী করার প্রস্তুতি চলছে। কিন্তু কাকে! তদন্তকারীর সংস্থা বলছে নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। উঠে এসেছে একাধিক নাম। সবাইকেই গ্রেফতার করা হয়নি।

কালীঘাটের কাকুর গ্রেফতারের পরেই শহরে ইডির ডিরেক্টর!

অপরাধের মাত্রা কম, কিন্তু দুর্নীতির অনেকটাই জানেন এমন কাউকেই রাজসাক্ষী করার প্রস্তুতি চলছে বলে জানাচ্ছে সিবিআই। গত কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতিতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। বৃহস্পতিবার বিধায়ক সহ আরও বেশ কয়েকজনকে বিশেষ আদালতে তোলা হয়।

আর সেখানেই অর্থাৎ মামলার শুনানিতে রাজসাক্ষী করার বিষয়টি উঠে আসে। আইনজীবী মারফৎ সিবিআই জানায়, অপরাধের মাত্রা খতিয়ে দেখে তবেই রাজসাক্ষী করা হবে। পুরোটাই বিবেচনার পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়েছে। তবে তুলনামূলক ভাবে যারা অপরাধ কম এমন কাউকেই রাজসাক্ষী করা হবে বলে আদালতকে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আর তাতে বেশ কয়েকজনের নাম রয়েছে। কিন্তু তাদের এখনও গ্রেফতার করা হয়নি। তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় আদালতকে দেওয়া সিবিআইয়ের তথ্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছেন সঞ্জয় মিশ্র। যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান। গত কয়েকদিন আগেই কালিঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

রাজসাক্ষী হওয়া নিয়ে বড় আপডেট সিবিআইয়ের

গ্রেফতারের পর থেকেই ইডি হেফাজতেই রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর গ্রেফতারি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর এর মধ্যেই ইডির প্রধান সঞ্জয় মিশ্রের কলকাতায় আসা যথেষ্ট গুরত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আজ শুক্রবার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন সঞ্জয় মিশ্র। ইডির হাতে নিয়োগ দুর্নীতির মতো একাধিক হেভিওয়েট মামলা রয়েছে। সেগুলির অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+