West Bengal School Job Case: নিয়োগ দুর্নীতির কালো টাকা কীভাবে সাদা করা হতো? বড় তথ্য ইডির হাতে
West Bengal School Job Case: শিক্ষক নিয়োগ মামলায় চাঞ্চল্যকর মোড়! কৃষিজাত পণ্যের মাধ্যমে দুর্নীতির বিপুল অঙ্কের টাকা সাদা করা হয়েছে। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই (CBI) এবং ইডি (ED)।
আর এই দুর্নীতির তদন্তের পিছনে আছে বিপুল অঙ্কের টাকার খেলা। আর সেটাই তদন্ত করছে ইডি। আর সেই তদন্তে বেশ কয়েকটি কৃষি সংস্থার ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা (West Bengal School Job Case)।

এসব কৃষি প্রতিষ্ঠানের দুর্নীতির টাকা পাঠানো হত। এমন ৯০টি এমন কৃষি ক্রয় বিপণন সংস্থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিহ্নিত করেছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের। শুধু তাই নয়, সেই সমস্ত সংস্থার মাধ্যমে দুর্নীতির বিপুল টাকা (West Bengal School Job Case)কিছু কিছু করে ছড়িয়ে দেওয়া হতো বলেও ইডির তদন্তে উঠে এসেছে। প্রকাশিত খবর অনুযায়ী, সবার নজর এড়াতে এই সমস্ত সংস্থার মাধ্যমে এক কোটি টাকারও কম লেনদেন করানো হয়েছে। ইতিমধ্যে এই সংস্থ সংস্থার অ্যাকাউন্টগুলি পরীক্ষা করে দেখেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
আর তা একেবারে চমকে (West Bengal School Job Case) দেওয়ার মতো। তদন্তকারীরা বলছেন, ব্যবসায়িক লেনদেন দেখিয়ে সেই টাকা অ্যাকাউন্টে জমা করা হয়। কোনও ভাবেই যাতে সন্দেহ না হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয় বলে দাবি। এমনকি কৃষিজাত পণ্য কেনা-বিক্রির মাধ্যমে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইডির আধিকারিকরা মনে করছেন, কৃষি ক্রয় বিপণন সংস্থাগুলির অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে তা খুবই সাধারণ হলেও এর পিছনে রয়েছে বিপুল কেলেঙ্কারি। এই সমস্ত সংস্থাগুলি যে বা যারা পরিচালনা করছেন তাঁদের ভূমিকাও এখন ইডি খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে।
তদন্তকারীদের অনুমান, সংস্থাগুলি এমন লোকদের মাধ্যমে পরিচালিত করা হতো, যারা কোনও ভাবে কেলেঙ্কারিতে জড়িত। কমিশন-ভিত্তিক-এজেন্ট চক্রের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না আধিকারিকরা। সূত্রের খবর, কৃষি সংস্থাগুলির সঙ্গে যুক্ত এমন বেশ কয়েকজনকে খুব শীঘ্রই ইডি জেরা করবে।












Click it and Unblock the Notifications