Ration Distribution Scam: রেশন দুর্নীতির ৩৫০ কোটি টাকা পৌঁছে গিয়েছে দুবাইয়ে! চার্জশিটে দাবি ইডির
Ration Distribution Scam: রেশন দুর্নীতির ৩৫০ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে। ২০১৪-১৫ সালে বিপুল পরিমাণ এই টাকা বিদেশে গিয়েছে বলে অতিরিক্ত চার্জশিটে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতিকাণ্ডে আজ শুক্রবার অতিরিক্ত চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা। ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তাঁর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে এই চার্জশিট জমা পড়ে।
আর সেখানেই এহেন দাবি ইডির (ED)। শুধু তাই নয়, হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ হয়ে এই টাকা পাচার হয়েছে বলেও দাবি করা হয়েছে অতিরিক্ত ওই চার্জশিটে। পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) ১১টি সম্পত্তি 'অ্যাটাচড' করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

এদিন বিশেষ ইডি আদালতে অতিরিক্ত এই চার্জশিট জমা দেওয়া হয়। বিশ্বজিৎ দাসকে গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ৮৭ পাতার চার্জশিট পেশ করা হল। পাশাপাশি ১১৫০ পাতার নথিও এদিন পেশ করা হল। জমা দেওয়তা এই চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) ব্যবসায়ী বিশ্বজিতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের কর্মচারী ছিল বিশ্বজিৎ দাস। যদিও পরে কাজ ছেড়ে দেন। শুরু করেন ব্যবসা। খুব অল্পদিনেই বিপুল সম্পত্তির অধিকারী হন বিশ্বজিৎ। রেশন দুর্নীতির মামলার তদন্তে তাঁর খোঁজ পান আধিকারিক। এরপরেই সল্টলেক থেকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা বিশ্বজিতের হাত ধরেই শঙ্করের কাছে পৌঁছে যেত। আর সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশি মুদ্রায় বদলে দেওয়া হত।
"In the second most prominent corruption case in West Bengal (PDS scam), ED Kolkata-I has attached assets (book value of Rs 50.47 crores, present market value more than Rs. 150 Crores). These assets include 48 immoveable properties, two Hotels, residential houses of Jyoti Priya…
— ANI (@ANI) April 12, 2024
এমনকি দুবাইতেও পইউছে যেত বলেও ইডি সূত্রে জানা গিয়েছে। আর এই কাজে অন্যতম দোষী বিশ্বজিৎ দাস। এমনটাই তদন্তে উঠে এসেছে। আর এভাবেই ২০০০ কোটি টাকা দুবাই'য়ে পাঠানো হয়েছে। বিপুল এই টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। শঙ্করের মাধ্যমে এই টাকা দুবাইয়ে গিয়েছে বলেও তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলায় মার্চ মাসে প্রথম চার্জশিট জমা দেয় ইডি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আধ্য সহ একাধিক প্রভাবশালীর নাম ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications