Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Ration Scam: রেশন দুর্নীতিতে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি! চাঞ্চল্যকর দাবি ইডির

West Bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শুক্রবার ইডি আদালতে ধৃত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যদের জামিন মামলার শুনানি ছিল। আর সেখানেই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আইনজীবীর দাবি, দুর্নীতির এক হাজার কোটির মালিকানা জানা গিয়েছে। বাকি ৯ হাজার কোটি টাকার দুর্নীতির (West Bengal Ration Scam) খোঁজ চলছে বলে দাবি। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, তদন্তে একের পর এক চাঞ্চল্যর তথ্য সামনে এসেছে। এমনকি বাকিবুর রহমানকে গ্রেফতার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে।

West bengal Ration Scam

শুধু তাই নয়, বাকিবুরের এনপিজি রাইস মিলের মাধ্যমে ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও এদিন আদালতে জানায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। বাকি ৯ হাজার কোটি টাকা কীভাবে কোথায় গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন জানায় ইডি।

তদন্তকারী সংস্থার দাবি, জেলাজুড়ে একাধিক রাইস এবং আটা মিল রয়েছে। সেই সমস্ত মিলের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা এদিন-ওদিক হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতকে জানায় ইডি। এমনকি বিপুল এই টাকা আত্মসাতের পিছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়টিও দেখা হচ্ছে বলে খবর। এমনকি বড় মাথার নামও উঠে আসতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার।

বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতির মূল মাথা বাকিবুর রহমানকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করে পরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। এমনকি পরে বেশ কিছু নথি এবং তথ্যের ভিত্তিতে বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আদ্যকেও গ্রেফতার করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+