'টাকা-সোনা সব পার্থর', রাজসাক্ষী হতে চান অর্পিতা-বিস্ফোরক তথ্য ইডির
'টাকা-সোনা সব পার্থর', রাজসাক্ষী হতে চান অর্পিতা-বিস্ফোরক তথ্য ইডির
চার্জশিট জমার পর থেকে অপা কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইডি ইতিমধ্যেই দাবি করেছে অর্পিতা মুখোপাধ্যায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন উদ্ধার হওয়া যাবতীয় টাকা এবং সোনার গয়না সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের তাঁর কোনও অংশ নেই তাতে।

পার্থকে নিয়ে বিস্ফোরক দাবি অর্পিতার
ইডির চার্জশিটের ছত্রে ছত্রে রয়েছে বিস্ফোরক সব দাবি। চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের দেওয়া বয়ােনর কথা উল্লেখ করতে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন যে বিপুল টাকা এবং সোনার গয়না তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। সেগুলি সব পার্থ চট্টোপাধ্যায়ের। মিডিয়ার সামনেও অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছিলেন টাকা তাঁর নয়। তিনি জানতেন না পাশের ঘরে কি রয়েছে। তাঁর সেই ঘরে যাওয়ার অনুমতি ছিল না। ইডির জেরার মুখেও নাকি সেই একই দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।

রাজসাক্ষী হতে চান অর্পিতা
এদিকে ইডি চার্জশিটে দাবি করেছে যে রাজসাক্ষী হতে চেয়েছেন অর্পিতা। ১৫২ পাতার চর্জশিটে ৭৪ নম্বর পাতায় ইডি উল্ল্যেখ করেছে সেকথা। অর্পিতা নাকি ইউিকে জািনয়েছেন, নিজের পরিবারের িনরাপত্তার কথা ভেবেই নাকি তিনি প্রথমে টাকার বিষয়টি নিয়ে মুখ খোলেননি, চুপ করে ছিলেন। গত ৪ অগাস্ট নাকি ইডির জেরার মুখো অর্পিতা জানিয়েছেন সেই টাকা এবং সোনা পুরোটাই পার্থ চট্টোপাধ্যায়ের। তার কোনও কিছুই নেই। তারপরেই তিনি ইডিকে জানিয়েছেন রাজসাক্ষী হতে চেয়ে তিনি আদালতে আবেদন করতে চান।

মা হতে চেয়েছিলেন অর্পিতা
ইডির চার্জশিটে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অর্পিতা মুখোপাধ্যায় নাকি মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিিন সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় তাতে অনুমতিও দিয়েছিলেন। তিনি নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে এমনই উল্লেখ করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বিদেশ সফরেও গিয়েছিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা স্পষ্ট করেছেন তিনি।

পার্থর বিরুদ্ধে একাধিক অভিযোগ
পার্থ চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে ইডির কাছে একাধিক অভিযোগ করেছেন অর্পিতা। তিনি দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায় তাঁকে জোর করে একাধিক কোম্পানির মালিকানা দিয়েছিলেন। সেই সব কোম্পানির মালিক খাতায় কলমে তিনি থাকলেও আসলে কোম্পনিগুলি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে বিপুল সম্পত্তির মালিক সেটা স্পষ্ট করে দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications