Abhishek Banerjee: লোকসভা ভোটের আগে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ED-কে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা যাবে না। সুপ্রিম কোর্টে ইডিকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি। এক কথায় লোকসভা ভোট চলাকালীন রক্ষা কবচ পেলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আদালত জানিয়েছে আগামী ১০ জুন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও মামলায় তলব করে জেরা করতে পারবে না ইডি। এদিন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন কপিল সিবল। তিনি আদালতে জানান ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময় বারবার যদি ইডি তাঁকে বিভিন্ন মামলায় তলব করে তাহলে তিনি প্রচারে যেতে পারবেন না।

কয়লা পাচার কাণ্ডে ইডি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা করেছে। এমনকি বিধানসভা ভোটের আগে নবজোয়ার যাত্রার মাঝেও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা করেছিল। তার জেরে প্রচারে বাধা পড়েছিল। এবার যেহেতু তিনি নিজেই প্রার্থী সেকারণে আগে থেকেই তৎপর হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আগেই রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন তিনি।
সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে। বিচারপতি জানিয়েছেন আগামী ১০ জুলাই পর্যন্ত তাঁদের তলব করতে পারবে না ইডি। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সচিব সুমিত রায়কেও ইডি তলব করতে পারবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। ১০ জুনই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। এদিকে ২ জুলাই ভোট পর্ব শেষ হবে। আর ভোটের ফলাফল ঘোষণা আগামী ৪ জুলাই। অর্থাৎ ১০ জুলাইয়ের মধ্যে কেন্দ্রে নতুন সরকার গঠন হয়ে যাওয়ার কথা।
ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রচার সেরে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালির কাছে বসিরহাটে সভা রয়েছে তাঁর। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম বসিরহাটে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের পাশেই একটা সময়ে দাঁড়িয়েছিলেন তিনি। সন্দেশখালি কাণ্ডের পর এখনও শাসকদলের হেভিওয়েট নেতাদের মধ্যে কেই পা রেখেননি সেখানে। অভিষেক ঘনিষ্ঠ পার্থ ভৌমিক এবং সুজিত বসু সেখানে গিয়েছিলেন জনসংযোগে কিন্তু সভা করেননি তাঁরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটের জনগর্জন সভা থেকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এদিকে বিরোধীরা দাবি করেছেন শুধু মাত্র কয়লাপাচার কাণ্ডে রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও তাঁর বিরুদ্ধে গরু পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি একাধিক মামলা রয়েছে। সেগুলিতে ইডি-সিবিআই তলব করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনই দাবি করেছে।












Click it and Unblock the Notifications