৯ অক্টোবর ফের অভিষেককে ডাকল ইডি, গোটা পরিবারকেই তলব সিজিও কমপ্লেক্সে
সিজিও কমপ্লেক্সে ডাক পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে দুদিনের কর্মসূচি শেষ অভিষেকের। বুধবার তিনি তখনও রাজধানী ছাড়েননি। তার আগেই ইডির তরফ থেকে অভিষেককে জেরার জন্য ডাকা হল। আগামী ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে।
এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবারকেই ইডির তরফ থেকে তলব করা হয়েছে। বুধবার জানা গিয়েছে, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও তার বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাক পাঠিয়েছে। শুধু তাই নয়, চারটি আলাদা দিনে এই চারজনকে জেরা করা হবে। একথাও সামনে এসেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়ে পড়ে। নিয়োগ দুর্নীতির টাকা এই সংস্থায় গিয়েছে। চাকরি বিক্রির টাকা এই সংস্থার মাধ্যমে হাওলায় বাইরে যাওয়ার অভিযোগ উঠেছে। আলিপুরে এই সংস্থার দফতরে গোটা রাত তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির অফিসাররা। একাধিক তথ্য তারা পেয়েছেন। এই কথাই জানা গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার সিইও পদে রয়েছেন। এ কথা ইডির তরফ থেকে প্রেস রিলিজে জানানো হয়েছে। নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়ে যায়।
এর আগে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক। জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডেকে পাঠিয়েছিল তদন্তকারী সমস্যা। কিন্তু এবার তিনি ইডির অফিসে যাননি। বেছে বেছে অভিষেকের কর্মসূচির দিন তাকে ডাকা হচ্ছে। এই দাবি তৃণমূল করেছিল। অভিষেক নিজেও কাঠগড়ায় তুলেছিল বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
বুধবার দুপুরেই ফের রাজ্যের রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফ থেকে তলব করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম ইডি তাকে ডাকল। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কথাও অন্দর থেকে জানা গিয়েছে। এর কিছু সময় পরেই জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে। আগামী ৯ অক্টোবর অভিষেককে জেরার জন্য আসতে বলা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি সব তথ্য দিয়ে এসেছেন। যদিও ইডি দাবি করেছে সব তথ্য তাদের হাতে পৌঁছায়নি। নির্দিষ্ট তথ্য নিয়ে অভিষেককে ফের হাজিরা দিতে হবে। অভিষেক হাজিরা ওই দিন দেবেন কী না! তাই নিয়ে এই খবর লেখা পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ পরিবারের সকলকেই এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।
লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। মা লতা বন্দ্যোপাধ্যায়ও ডিরেক্টর পদে রয়েছেন। অন্য একটি ডিরেক্টর পদে রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি এই মুহূর্তে জেলবন্দি। অন্য দুই ডিরেক্টর অর্থাৎ অভিষেকের বাবা ও মাকেও এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাক দেওয়া হয়েছে।
লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ তারিখ ডাকা হয়েছে। পরের দিন ৭ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য ফের তলব করা হয়েছে। ১১ তারিখ ডাক পড়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। প্রত্যেকের থেকে আলাদা করে তথ্য সংগ্রহ করবে তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications