রোজভ্যালির ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, কোথায় কোথায় সেই সম্পত্তি জেনে নিন
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ শনিবার সল্টলেকের ইডি দফতর থেকে জারি করা হয়
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ শনিবার সল্টলেকের ইডি দফতর থেকে জারি করা হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার যে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নোটিশ পাঠানো হয় তার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

এই নিয়ে এখনও পর্যন্ত রোজ ভ্যালির মোট ১৯৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের ৬ টি হোটেল, ত্রিপুরায় ১৭ একরের বিনোদন পার্ক, কলকাতায় ১,৪৬, ৩৬৪ স্কোয়ার ফুটের অফিস, ভুবনেশ্বরে ১১,৪৪৫ স্কোয়ার ফুটের জমি, ১৩ টি প্লট, কলকাতার একটি হাউসিং কমপ্লেক্সে ৩ টি ফ্ল্যাটসহ গ্য়ারেজ।
২০১৪ সালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু সহ সংস্থার একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এ এফআইআর দায়ের করে ইডি। ২০১৫-র মার্চে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

ইডির হিসেব অনুযায়ী রোজভ্যালি বাজার থেকে কমপক্ষে ১৭ হাজার কোটি টাকা তুলেছিল। এরমধ্য়ে রোজভ্যালি এখনও ৮৬০০ কোটি টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ। সেই টাকাই অন্যত্র সরানো হয়েছে বলে অভিযোগ ইডির।
এর আগে ইডি রোজভ্যালির প্রায় ৩৫০ কোটি নগদসহ প্রায় ১৬৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে হোটেল ছাড়াও ছিল বেশ কিছু গাড়ি এবং জমি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications