Prayag group: বাজার থেকে তোলা হয়েছে ২৮০০ কোটি! বড়সড় কেলেঙ্কারি, প্রয়াগ গ্রুপের বাবা-ছেলেকে ধরল ইডি
Prayag group: চিটফান্ড কাণ্ডে (Chit Fund Case) নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)! প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরকে গ্রেফতার করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল থেকে নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরের বাড়িতে তল্লাশি শুরু হয়। এমনকি দীর্ঘক্ষণ ধরে মুম্বইতেইও তল্লাশি চলে। এরপরেই প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর অর্থাৎ বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে গ্রেফতার করে ইডি।
অভীককে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। ধৃত দুজন সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গিয়েছে। দুজনের বিরুদ্ধে আমানতকারীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক অভিযোগ বাসুদেব বাগচী ও অভীক বাগচীর বিরুদ্ধে রয়েছে (Prayag group) । খতিয়ে দেখা হচ্ছে প্রভাবশালী যোগও।

আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আজ বুধবার সকালে প্রয়াগ গোষ্ঠীর দুই শীর্ষ আধিকারিককে গ্রেফতার করা হল। ধৃত দুজনকেই আজ আদালতে তোলা হবে। মুম্বই থেকে অভীক বাগচীকে আজ বুধবারই কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর।
গত কয়েক বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড কান্ডে তদন্ত শুরু করে সিবিআই। পরে বিপুল আর্থিক কেলেঙ্কারি তদন্তে নেমে এনফোর্সনেন্ট ডিরেক্টরেটও। সারদা সহ সমস্ত চিটফাণ্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যদিও দীর্ঘদিন মামলার কোনও অগ্রগতি নেই। হঠাত করে প্রয়াগ গোষ্ঠীর বিরুদ্ধে একটি এফআইআর করে= তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো কলকাতা, মুম্বই সহ দেশের অন্তত ১০ টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
দীর্ঘ প্রায় কয়েক ঘণ্টা তল্লাশি শেষে কলকাতা থেকে বাসুদেব বাগচী এবং মুম্বই থেকে অভীক বাগচীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, এই চিটফান্ড গোষ্ঠী বাজার থেকে ২৮০০ কোটি টাকা তুলেছিল। কিন্তু বড় অংশের টাকা আমানতকারীদের ফেরত দেয়নি সংস্থা। বড়সড় এই কেলেঙ্কারির পিছনে প্রভাবশালী যোগ আছে। তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এই সংস্থার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগ ছিল। সেদিকটিও ইডির তরফে খতিয়ে দেখা হবে বলে খবর। একই সঙ্গে বিপুল এই টাকা কোথায় গেল তাও খতিয়ে দেখা হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, ১৯৯৭ সালে দিল্লি থেকে প্রয়াগ গোষ্ঠীর যাত্রা শুরু হয়। এর আগে সিবিআই'য়ের হাতে গ্রেফতার হয় এই দুজন। পরে জামিন মুক্ত ছিলেন।












Click it and Unblock the Notifications