আর্থিক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কৌস্তুভ রায়

আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায়। গতকাল গভীর রাতে ইডি তাঁকে গ্রেফতার করে। গতকাল থেকেই তাঁকে জেরা করা হচ্ছিল। কিন্তু জেরায় একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে ইডি।

আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে তাঁকে গতকাল দীর্ঘক্ষণ জেরা করে ইডির অফিসাররা। কিন্তু জেরার সময় একাধিক বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছিল । তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। একাধিকবার তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে এবং অফিসে। ব্যাঙ্ক প্রতারণা মামলাতেও একধিকবার তাঁকে জেরা করা হয়েছিল।

Koustav Roy

কয়েকদিন আগেই কৌস্তুভ রায়ের বাড়িতে এবং অফিসে তল্লাশি চালানো হয়। সেসময়ই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। তাতে আর্থিক অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই তৎপর হয় ইডি। সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু কৌস্তুভ রায় চিঠি দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে জানিয়ে দেয় যে সোমবার সকালে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হবে না। তিনি বিকেলে হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন।

সেই চিঠি মতোই বিকেলে তিনি ইডির দফতরে হাজিরা দেন। সেখানে গভীর রাত পর্যন্ত জেরা করা হয় কৌস্তুভ রায়কে। রাত ১টা নাগাদ ইডি তাঁকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে কৌস্তুভ রায়ের মোবাইল ফোন। সূত্রের খবর কৌস্তুভ রায়কে বেশ কিছু নথি নিয়ে হাজিরা িদতে বলা হয়েছিল। সেই সব নথিতে নাকি প্রচুর অসঙ্গতি রয়েছে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। কৌস্তুভের বয়ানেও প্রচুর অসঙ্গতি ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+