সাত ঘণ্টার ম্যারাথন জেরাতেও সন্তুষ্ট নয় ইডি, আগামীকাল ফের হাজিরায় ডাক কেষ্ট কন্যা সুকন্যাকে
সাত ঘণ্টার ম্যারাথন জেরাতেও সন্তুষ্ট নয় ইডি, আগামীকাল ফের হাজিরায় ডাক কেষ্ট কন্যা সুকন্যাকে
পর পর ২ দিন ম্যারাথন জেরা অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। বৃহস্পতিবার ৭ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। আগামীকাল ফের দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্যা মণ্ডলকে। অর্থাৎ এখনই সুকন্যাকে ছাড়ছে না ইডি। পর পর ২ দিন ম্যারাথন জেরার পরেও সুকন্যার জবাবে সন্তুষ্ট নয় ইডির অফিসাররা। আগামীকাল আবার সায়গল হোসেনকে দিল্লির আদালতে পেশ করবেন তদন্তকারীরা।

সুকন্যাকে ৭ ঘণ্টা জের
বুধবারের পর বৃহস্পতিবার ফের তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। পেশায় শিক্ষিকা সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তির উৎস কী তা জানতে মরিয়া তদন্তকারীরা। প্রথম দিন সায়গল হোসেনের সঙ্গে সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার আবার সুকন্যার পাশাপাশি ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য এবং অনুব্রতর হিসাব রক্ষণ মণীশ কোঠারি। তাঁদের সঙ্গে এক ঘরে সুকন্যাকে জেরা করা হতে পারে বলে শোনা যাচ্ছিল।

ফের তলব সুকন্যাকে
পর পর ২দিন ম্যারাথন জেরার পরেও সুকন্যার জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। সকাল ১০টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা ১৮ পর্যন্ত টানা জেরা করা হয় সুকন্যাকে । পর পর ২ দিন ৭ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। কিন্তুু তাঁর জবাবে কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না তদন্তকারীরা। সূত্রের খবর তদন্তকারীদের একাধিক প্রশ্নের তেমন সদুত্তর দিতে পারেননি সুকন্যা। সেকারণেই আদামীকাল ফের তাঁকে তলব করেছে ইডি। আগামীকাল অর্থাৎ শুক্রবার পের দিল্লির অফিসে হাজিরা দিতে হবে অনুব্রত কন্যাকে।

সুকন্যার সম্পত্তির উৎস্য কি
পেশায় শিক্ষিকা হলেও বিপুল সম্পত্তির মালিক সুকন্যা মণ্ডল। তাঁর অ্যাকাউন্টে থাকা কোটি টাকার উৎস্য কি তা জানতে মরিয়া তদন্তকারীরা। এএনএম অ্যাগ্রো কেমের অধীনে থাকা ভোলে ব্যোম রাইস মিলের মালিকানা রয়েছে সুকন্যার নামে। আবার অনেককে সুকন্যা বহু টাকা ধার দিয়েছেন। কোথা থেকে এল এই বিপুল পরিমান টাকা তাঁর কাছে। এরকম একাধিক প্রশ্নের উত্তর তাঁর কাছে জানতে চেয়েছেন তদন্তকারীরা।

সুকন্যাকে দিয়েই কি অনুব্রতকে ভাঙার চেষ্টা
গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। কিন্তু সেটা গরুপাচারের টাকা থেকে এসেছে কিনা তার প্রমান এখনও পায়নি তদন্তকারীরা। জেরায় চূড়ান্ত অসহযোগিতা করেছেন অনুব্রত মণ্ডল। সেকারণেই কি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে বারবার তলব করে অনুব্রত মণ্ডলের উপর চাপ তৈরি করতে চাইছেন তদন্তকারীরা। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications