চাকরি দেওয়ার গ্যারেন্টার ছিলেন শান্তনু! কুন্তলের দাবির পরেই ফের তলব বলাগড়ের নেতাকে
কুন্তল ঘোষকে জেরা করে টাকার লেনদেন জানতে চাইছে তদন্তকারীরা
তাপস মণ্ডল, কুন্তল ঘোষ আর শান্তনু মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরায় একের পর এক তথ্য প্রকাশ্যে এসেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যোগ আরও স্পষ্ট হয়েছে। বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে শান্তনুকে গ্যারেন্টার হিসেবে দেখিয়েই বেআইনি নিয়োগে টাকা নেওয়া হত। সেটা কতটা সত্যি সেটা জানতেই আবারও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে তলব করেছে ইডি।

ফের শান্তনুকে তলব
তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। এর আগে শান্তনু মণ্ডলকে তলব করে ২০ ঘণ্টা জেরা করা হয়েছে। গতকাল সাড়ে ৮ ঘণ্টা জেরা করা হয়ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। সেখানে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে ইডি। তাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তারপরেই আবারও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।

চাকরির গ্যারেন্টার শান্তুনু
বলাগড়ের তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিলেন বেআইনি ভাবে চাকরি দেওয়ার গ্যারেন্টার। তাঁকে গ্যারেন্টি করেই চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন কুন্তল-তাপসরা। তিনজনরকে মুখোমুখি জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জনের নাম নামে তালিকা এবং চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার করেছে ইডি। শুক্রবার সেটা নিয়েই জেরা করা হবে বলাগড়ের তৃণমূল কংগ্রেস নেতাকে। কীভাবে তাঁর কাছে এই নথি এল তার সত্যতা যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।

উদ্ধার ৩০০ নামের তালিকা
কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর সময়ই ইডির আধিকারীকরা হুগলির বরাগরের তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। তখনই শান্তনুর বাড়ি থেকে ৩০০ জনের নামের তালিকা পাওয়া গিয়েছে। সেগুলি সব চাকরি প্রার্থীদের নামের তালিকা। বিভিন্ন জেলার বাসিন্দা তারা। তাঁদের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছিল বলে মনে করছে ইডি। সেই সঙ্গে বিপুল সংখ্যক অ্যাডমিট কার্ডও উদ্ধার হয়েছে। যাঁদের অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে তাঁদের চাকরি হয়ে গিয়েছে না চাকরি দেওয়া হবে বলে টাকা নেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে।

শান্তনুর নামে রেস্তারাঁর হদিশ
ইতিমধ্যেই তদন্তকারীরা শান্তনুর আত্মীয়দের সম্পত্তির তালিকা খতিেয় দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর শান্তনুর নামে একটি রেস্তরাঁর হদিশ পেয়েছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে চাকরি বিক্রির টাকা দিয়েই েই রেস্তরাঁটা তৈরি করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে এবং বেনামে আর কোনও সম্পত্তি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই শান্তনুর আত্মীয়দের সম্পত্তির হিসেব তলব করতে শুরু করেছেন ইডির আধিকারীকরা। প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications