এস আই আর পর্যালোচনায় কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক,‘রাজনীতি চলছে কমিশনের ছায়ায়': মমতা

এস আই আর তথা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছয় ভারতের নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল। এবিষয়ে রাজ্যের প্রস্তুতি পর্যালোচনায় গতকাল কলকাতায় বৈঠকে বসেন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তরে আয়োজিত প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক ডেপুটি সিইও ও জেলা পর্যায়ের নির্বাচন আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিশনের আইটি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্না জোর দেন পূর্ব মুদ্রিত ভোটার তালিকা ফর্মের নিখুঁত যাচাই ও সহায়ক নথির সঠিক আপলোডের উপর।

বৈঠকে বুথ লেভেল অফিসার তথা বিএলও দের ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পায়। বিহারের এস আই আর প্রক্রিয়ার অভিজ্ঞতা পর্যালোচনা করে বুথভিত্তিক ম্যাপিং,২০০২ থেকে চলতি বছর পর্যন্ত ই রোল সংশোধন,বিএলও নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, মুদ্রণ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক সহায়তা, বিএলও কিট ও ফর্ম ৬, ৭ ও ৮ এর বর্তমান অবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার নির্বাচন আধিকারিক, ই আর ও, এ ই আর ও, সুপারভাইজার ও বিএলও রা এই আলোচনায় অংশ নেন। রাজারহাট থেকে গোপালপুর ও বারাসতে ধারাবাহিক বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, "বি এল ও সংক্রান্ত কার্যকরী নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।"

আগামী বৃহস্পতিবার কোলাঘাট, বাঁকুড়া ও ঝাড়গ্রামে সরেজমিন পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের দল সহ আগরওয়াল।

তবে কমিশনের এই তৎপরতাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, "অমিত শাহ নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন। যে রাজ্যগুলিতে ভোট আসন্ন সেখানে ইচ্ছাকৃতভাবে এস আই আর চালানো হচ্ছে।"

মমতার প্রশ্ন, "কমিশন কি গণতন্ত্র রক্ষা করছে, না বিজেপির স্বার্থ দেখছে? পুজোর মরশুমে ১৫ দিনের মধ্যে এস আই আর শেষ করা সম্ভব? এটা তো রাজনৈতিক চাল।" তিনি আরও যোগ করে বলেন, "অমিত শাহ আজকাল এমন আচরণ করছেন যেন উনিই প্রধানমন্ত্রী হয়ে গেছেন। প্রধানমন্ত্রীকে সতর্ক থাকা উচিত।"

পূর্ব নির্বাচনী উত্তাপে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি,তারইমাঝে কমিশনের পরিদর্শন ও বৈঠক ঘিরে আরও চড়ছে তাপমাত্রার পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+