'কাকিমা ১ নম্বর বোতাম টিপবেন', সাক্ষী রইলেন রবীন্দ্রনাথ! ব্যবস্থা নিল কমিশন
বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে আরামবাগের তারকেশ্বরের নস্করপুরে ১১০নম্বর বুথে।
বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে আরামবাগের তারকেশ্বরের নস্করপুরে ১১০ নম্বর বুথে। খবর সামনে আসার পরেই নির্বাচন কমিশনের তরফে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।

আরামবাগ লোকসভা কেন্দ্রের নস্করপুরের ১১০ নম্বর বুথ। সকালে থেকেই সেখানে সক্রিয় শাসক দল। যাঁরা ভোট দিতে ঢুকছেন, ইভিএমের সামনে গিয়ে তাঁদের বলে দেওয়া হচ্ছে একনম্বরে ভোট দিতে। কেননা আরামবাগে ইভিএম-এর একনম্বরে রয়েছে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের নাম। এলাকার টিএমসিপি নেতা মহারাজা নাগকে দেখা যায় সক্রিয় ভূমিকা নিতে। ক্যামেরায় ধরাও পড়েন তিনি। ক্যামেরায় ধরা পড়ে রবীন্দ্রনাথের ছবির সামনে রয়েছে ইভিএম। সেই পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ওই টিএমসিপি নেতা।
বুথে ঢুকে যেমন তিনি প্রভাবিত করছেন, ঠিক তেমন বুথের বাইরে এসে বলছেন একনম্বরে ভোট দিতে। তাঁকে বলতে শোনা যাচ্ছে কাকিমা ১ নম্বরে কিন্তু।
এই খবর নির্বাচনে কমিশনের নজরে আসার পরেই সরিয়ে দেওয়া হয় সেখানকার প্রিসাইডিং অফিসারকে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই টিএমসিপি নেতা।












Click it and Unblock the Notifications