৩ দিন বন্ধ মদের দোকান! নির্দেশ নির্বাচন কমিশনের
বৃহস্পতিবার কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে যে নয় সংসদীয় কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেইসব জায়গায় থাকা মদের দোকান থাকবে।
সপ্তম তথা শেষ দফার নির্বাচন শান্তিতে সম্পন্ন করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে যে নয় সংসদীয় কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেইসব জায়গায় থাকা মদের দোকান থাকবে।

বৃহস্পতিবার রাত দশটায় শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের নয় কেন্দ্রের প্রচার। রাজ্যে হিংসার অভিযোগে নজিরবিহীন ভাবে প্রচারের সময়সীমা প্রায় একদিন কমিয়ে দেয় কমিশন। বৃহস্পতিবার দেওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ভোট প্রচারের সময় শেষ হওয়ার পর থেকে রবিবার ভোট শেষ না হওয়া পর্যন্ত নয় সংসদীয় কেন্দ্রের অন্তর্গত সব মদের দোকান বন্ধ রাখতে হবে। এক মধ্যে রয়েছে অন শপ, অফ শপ। ফলে বন্ধ থাকবে বারগুলিও।
যে নয় কেন্দ্রে রবিবার ভোট রয়েছে সেগুলি হল, ডায়মন্ডহারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট এবং বারাসত।












Click it and Unblock the Notifications