ফের বিতর্কে ভারতী ঘোষ! জেলাশাসককে ব্যবস্থা নিতে নির্দেশ কমিশনের
ভারতী ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এদিন সকালে অভিযোগ পাওয়ার পর কেশপুরের বুথের মধ্যে ঢুকে যান ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
ভারতী ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এদিন সকালে অভিযোগ পাওয়ার পর কেশপুরের বুথের মধ্যে ঢুকে যান ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সেখানে গিয়ে তিনি ভিডিওগ্রাফি করেন বলে অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পরেই জেলাশাসককে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ফের শিরোনামে কেশপুর। শিরোনামে ভারতী ঘোষ। সকালে বুথে এজেন্ট ঢুকতে বাধা দেওয়ার খবর পেয়ে ভারতী ঘোষ ছুটে গিয়েছিলেন, কেশপুরে ২০৬ ও ২০৭ নম্বর
বুথে। সেখানে তৃণমূলে মহিলা বাহিনী, ভারতী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেয়। পড়ে গিয়ে পায়ে আঘাত পান ভারতী ঘোষ। কেঁদে ফেলেন তিনি।
সকালে একের পর এক ঘটনায় বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার খবর আসতে থাকে কেশপুরের বিভিন্ন বুথ থেকে। এমনই একটি বুথ হল, কেশপুরের পিপুরদার ১৩৯ নম্বর বুথ। বুথে একাধিক বহিরাগতের উপস্থিতি নিয়ে অভিযোগ পেয়েছিলেন তিনি। খবর পেয়েই বুথে পৌঁছে যান ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথের মধ্যে ঢুকে মোবাইলে ছবি তোলেন।
বুথে ঢুকে ভারতী ঘোষ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে চেষ্টা করেন বলে জানা গিয়েছে। অভিযোগ করার পরেও প্রিসাইডিং অফিসার কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন ভারতী ঘোষ।












Click it and Unblock the Notifications