Lok Sabha Election 2024: প্রথম দফার সব বুথে থাকবে তো কেন্দ্রীয় বাহিনী! চিন্তা বাড়ছে কমিশনের
Lok Sabha Election 2024: প্রথম দফার নির্বাচনের হাতে আর মাত্র কয়েকটা দিন! আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। এই তিন আসনে শান্তিপূর্ণ ভোট করানটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। গত কয়েকদিনে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে কোচবহারের।
রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যে অশান্তির ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কলকাতা মুখ্য নির্বাচন কমিশনের ভূমিকায় মোটেই সন্তুষ্ট করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশনকে।

এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্য নির্বাচন কমিশন এবং কমিশনের কাছে থাকা তথ্যের মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলে খবর। এই অবস্থায় বাংলার জন্য নিযুক্ত জেনারেল স্পেশাল অবজার্ভার অলোক সিনহাকে নিযুক্ত করেছে কমিশন। বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছন তিনি। এরপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আজ শুক্রবার দফায় বৈঠক সারেন অলোক সিনহা। প্রায় এক ঘণ্টার বৈঠকে বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আগামীকাল শনিবারও বাহিনী নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কো অর্ডিনেটর আরকে শর্মাকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী প্রয়োজন।
কমিশনের হিসাব বলছে, একটি বিধানসভা ক্ষেত্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনী প্রয়োজন। ফলে একটি লোকসভা ক্ষেত্রের জন্য দরকার ১১২ কোম্পানি বাহিনী। ওই হিসাব অনুযায়ী ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে হবে তিনটি আসনের জন্য। এ ছাড়া ভোটের দিন নজরদারির জন্য বাড়তি বাহিনী প্রয়োজন।
কমিশন বলছে, ৮-১২টি বুথ নিয়ে একটি সেক্টর তৈরি হয়। একটি সেক্টরে ৮-১০ জন কেন্দ্রীয় বাহিনীর থাকে। অর্থাৎ, প্রথম দফার জন্য সব মিলিয়ে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী লাগবে। ২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফার দু'টি আসনে সব বুথে কেন্দ্রীয় দিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, ওই দুই আসনের জন্য ছিল ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কমিশনের একটি সূত্র বলছে, রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, ওই দুই দফায় সারা দেশজুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। প্রথম দফায় ২১ রাজ্যের ১০২টি আসনে ভোট রয়েছে।
সম্প্রতি শুধু মণিপুরের জন্য তবে প্রথম দফার আগে রাজ্যে আরও কিছু বাহিনী কিছু বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের আগে আরও কিছু বাহিনী রাজ্যে আসবে।












Click it and Unblock the Notifications