বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি কমিশনের, জানুন ভোটের দিনে মোটরসাইকেল চলাচলের নতুন নিয়ম
আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাইক চালকদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা এক নজিরবিহীন নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দু'দিন আগে থেকে এবং ভোটের দিন পর্যন্ত মোটরসাইকেল চলাচল ও বাইক র্যালির উপর একাধিক নতুন নিয়ম কার্যকর হবে।
এই নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু'দিন আগে থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহী বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং কোনও মোটরবাইক র্যালিও করা যাবে না। এছাড়া, উক্ত সময়কাল ও ভোটের দিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তবে, চিকিৎসা, পারিবারিক বা স্কুল পড়ুয়াদের জরুরি প্রয়োজনে ছাড় থাকলেও সংশ্লিষ্ট থানার লিখিত অনুমতি আবশ্যক। জেলা প্রশাসন ও পুলিশকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল বাংলার প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল বাকি ১৪২টি কেন্দ্রে ভোট। ফলাফল বেরোবে আগামী ৪ মে।












Click it and Unblock the Notifications