উত্তর দিনাজপুরে সহজে লাইসেন্স প্রদানের জন্য চালু ক্যাম্প
উত্তর দিনাজপুরে সহজে লাইসেন্স প্রদানের জন্য চালু ক্যাম্প
পরিবহন দপ্তরের উদ্যোগে অভিনব ভাবে এলাকার বাসিন্দাদের কাছে পরিষেবা পৌঁছে দিতে এখন থেকে জেলার ব্লক অফিসগুলিতে ক্যাম্প শুরু হয়েছে।এবার থেকে পরিবহন দপ্তর ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যাবস্থা করলো। আজ থেকে এই লাইসেন্সের আবেদন জমা নেওয়ার কাজও শুরু করা হয়েছে।

এতদিন পর্যন্ত দুচাকা বা চার চাকার যানবাহন চালানোর জন্য যে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হত তার জন্য সাধারন মানুষকে আসতে হত জেলা সদর রায়গঞ্জের কর্নজোড়ায় অথবা ইসলামপুর মহকুমার ইসলামপুর শহরে। দুশো কিলোমিটার দূর থেকে কিংবা প্রত্যন্ত এলাকা থেকে জেলা সদরে তিনচার বার আসার পর লাইসেন্স নিতে চরম হয়রানি হতে হত।
এই লাইসেন্স করার জন্য ব্যায়বহুল এরফলে সাধারন মানুষের এই লাইসেন্স পেতে হিমিশিম খেতে হত।এই সমস্যার বিষয়টি নজরে আসার পর থেকে এবার অনেকটাই সরলীকরন করল উত্তর দিনাজপুর জেলা পরিবহন দপ্তর। দুই ও চার চাকা চালকেরা এখনো ড্রাইভিং লাইসেন্স করেনি তাদের সুবিধার জন্যই পরিবহন দপ্তরের উদ্যোগে ব্লকে ব্লকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
আবেদন পত্র জমা দেওয়ার এক মাস পর ড্রাইভিং এর পরিক্ষা দেওয়ার পরেই পরিবহন দপ্তর থেকে লাইসেন্স বিতরন করা হবে। এই ধরনের সমস্ত প্রক্রিয়ার কাজ ব্লক অফিস প্রাঙ্গণে হবে বলে জানিয়েছের দপ্তরের আধিকারিকেরা। ফলে সাধারন মানুষকে এখন থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে জেলা সদরের পরিবহন দপ্তরে লাইন দিয়ে দাঁড়াতে হবেনা।












Click it and Unblock the Notifications