Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Eastern Zonal Council Meeting-এ শনিবার সম্ভবত অমিত শাহের মুখোমুখি হচ্ছেন মমতা

পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া বাংলাদেশের সীমান্ত! একাধিক স্পর্শকাতর এলাকা রয়েছে। আর সেই সুযোগে গরু পাচার সহ একাধিক ইস্যুতে উত্তাল বাংলা। আর এই অবস্থায় রাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী সোমব

পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া বাংলাদেশের সীমান্ত! একাধিক স্পর্শকাতর এলাকা রয়েছে। আর সেই সুযোগে গরু পাচার সহ একাধিক ইস্যুতে উত্তাল বাংলা। আর এই অবস্থায় রাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা সহ একাধিক বিষয়কে সামনে রেখে এই বৈঠক হতে চলেছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যা খুবই তাৎপর্য পূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মমতা-অমিত শাহ কি কথা হয় সেদিকেই নজর সবার।

 ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকটি হওয়ার কথা

ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকটি হওয়ার কথা

চলতি মাসের শুরুতেই অমিত শাহের নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সীমান্ত নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্ত্য শেষ মুহূর্তে বাতিল হয় সেই বৈঠক। তবে শনিবার অর্থাৎ ১৭ ডিসেম্বর ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এমনকি এই বৈঠকে যোগ দিতে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের আগে সচিব পর্যায়ের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সচিব পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা

সচিব পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা

সোমবার দুপুরে সচিব পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক হবে। যেখানে কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রসচিব থাকবেন। অন্যদিকে রাজ্যের তরফে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের থাকার কথা বলে জানা যাচ্ছে। যেখানে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিএসএফ নিয়েও স্বরাষ্ট্রসচিবের কাছে সরব হতে পারে রাজ্য সরকার। একই সঙ্গে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তুতি নিয়েও সচিব পর্যায়ে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।

একাধিক রাজ্য উপস্থিত থাকবেন

একাধিক রাজ্য উপস্থিত থাকবেন

ইতিমধ্যে রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে বেশ কয়েক দফার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। সেই বিষয়েও আলোচনা হতে পারে বলেও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি রাজ্য সরকার। তবে সীমান্ত নিরাপত্তা সহ একাধিক ইস্যু এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। ফলে বিস্তারিত ভাবেই আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে বাংলা ছাড়াও পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলি নিরাপত্তার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আন্ত রাজ্য সীমান্ত এবং আন্তর্দেশীয় সীমান্তের নিরাপত্তার বিষয়টি থাকছে আলোচনাতে।

জানা যাচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিমের মতো রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিতে পারে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+