Sealdah–Puri special Train: পুরীর ট্রেনে এসি ২-টিয়ার, এসি-৩ টিয়ারে বার্থ খালি আছে, জানাল রেল

Sealdah-Puri special Train: সামনেই লম্বা ছুটি! ফের একবার বেড়াতে যাওয়ার হিড়িক উঠবে। বাঙালির বেড়াতে যাওয়া মানেই দিপুদা অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। ছুটির মানেই উত্তরবঙ্গগামী ট্রেন কিংবা পুরীর ট্রেনের উপর চাপ বাড়া। টিকিট পাওয়াই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে পুরীর ট্রেনের টিকিটের জন্যে আর চিন্তা করতে হবে না।

কার্যত জানুয়ারি মাস জুড়ে পুরীর (Sealdah-Puri special Train) যেতে স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ইতিমধ্যে রেলের (Indian Rail) তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে রেলের এই সিদ্ধান্তে বাংলার যাত্রীদের জগন্নাথ ধাপ যাওয়া আরও সহজ হবে।

Sealdah–Puri special Train

  • Sealdah-Puri special Train: ছয় জানুয়ারি ছুটবে এই ট্রেন

গত কয়েকমাস ধরে ০৩১০১/০৩১০২ শিয়ালদহ-পুরী-শিয়ালদহ রুটে (Sealdah-Puri special Train) স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল। সেই ট্রেনের সময়সীমা আরও একবার বাড়ানো হল। জানুয়ারি মাস পর্যন্ত স্পেশাল এই ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

শিয়ালদহ-পুরী স্পেশাল ট্রেনটি চারদিন চলবে। আগামী ৬ জানুয়ারি থেকে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেন। চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। তবে শনিবার করেই ছাড়বে ট্রেনটি শিয়ালদহ থেকে। অর্থাৎ ৬ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ২০ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি

  • Sealdah-Puri special Train: খালি আছে বার্থ

অন্যদিকে জানুয়ারির মাসের প্রত্যেক রবিবার পুরী থেকে শিয়ালদহ রুটে (Sealdah-Puri special Train) চলবে স্পেশাল এই ট্রেনটি। অর্থাৎ ৭ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ২১ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি পুরী স্টেশন থেকে পাওয়া যাবে এই ট্রেনটি।

এমনটাই পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ০৩১০১/০৩১০২ শিয়ালদহ-পুরী-শিয়ালদহ স্পেশাল ট্রেনটিতে এখন বার্থ খালি আছে। এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টিয়ার , এসি- ৩ টিয়ারে বার্থ খালি রয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের বিজ্ঞপ্তিটি জেনে নিন-

  • Sealdah-Puri special Train: পুরী যাত্রা আরও সোজা

বলে রাখা প্রয়োজন, পুরীগামী প্রত্যেক ট্রেনে সবসময়ই দীর্ঘ ওয়েটিং লিস্ট থাকে। এমনকি হাওড়া-পুরী বন্দে ভারতেও দীর্ঘ ওয়েটিং লিস্ট থাকে। টিকিট পেতে হিমসিম খেতে হয় সাধারণ মানুষকে। এই অবস্থায় ০৩১০১/০৩১০২ শিয়ালদহ-পুরী-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি (Sealdah-Puri special Train) অনেকটাই পুরী যাত্রা সহজ করবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শিয়ালদহ থেকে পুরীর জন্যে দুরত্ব এক্সপ্রেসও ছাড়ে। রয়েছে হাওড়া-পুরী, জগন্নাথ এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+