North Bengal Special Train: দার্জিলিং যাওয়ার জন্য স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল, কখন কোথা থেকে ছাড়বে জানুন

North Bengal Special Train: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja 2024) আর ৫০ দিনও বাকি নেই! ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আর দুর্গাপুজো মানেই ভ্রমণপিপাসুদের জন্য বেড়াতে যাওয়ার সেরা সময়। বহু মানুষ এই সময় বেড়াতে যান। আর সেই প্রস্তুতি গত কয়েকমাস থেকেই শুরু হয়ে যায়।

বিশেষ করে ট্রেনের টিকিট মাসখানেক আগেই কেটে নেন। ফলে ক্রমশ লম্বা হতে থাকে ট্রেনের ওয়েটিং লিস্ট। জায়গা দিতে একেবারে হিমশিম অবস্থা হয় রেলের (North Bengal Special Train)।

North Bengal Special Train

North Bengal Special Train: উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন

এই অবস্থায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। পুজোর সময় বহু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। রেল আধিকারিকদের অভিজ্ঞতা বলছে, বিশেষ করে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনটাই পর্যটকরাই বেছে নেন বেড়াতে যাওয়ার জন্য। আর সে কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। দার্জিলিং যাওয়ার জন্য উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের।

অক্টোবর মাসের ৯ তারিখ , ১৬ তারিখ, ৩০ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন (০৩০২৭ আপ)। ট্রেনটি হাওড়া থেকে রাত ১১ টা বেজে ৫৫ মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে।

যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিঙে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের ১০, ১৭, ৩১ এবং নভেম্বর মাসের ৭ তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে (০৩০২৮ ডাউন)। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে রাত ১২:১০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি 2 টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি 2 টায়ার, পাঁচটি AC 3 টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+