শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নেই মুখ্যমন্ত্রীর নাম, অনুষ্ঠান বয়কট সুদীপের
শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নেই মুখ্যমন্ত্রীর নাম, অনুষ্ঠান বয়কট সুদীপর
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে সরব টিএমসির নেতারা। প্রতিবাদে অনুষ্ঠান বয়কট ফিরহাদ, সুদীপের। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও পরে মেট্রোরেলের তরফে জানানো হয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তাঁরা।

অনুষ্ঠান বয়কট সুদীপের
শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন। বড় প্রকল্পের পুরো শিরোপাটাই নিতে চায় কেন্দ্র। প্রথম থেকেই তাই রাজ্যের প্রতিনিধিদের ব্রাত্য রাখার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে প্রথমে। পরে চাপে পড়ে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়নি মুখ্যমন্ত্রীর নাম। এই নিয়ে শেষ বেলায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে শাসক মহলে। বেলা যত গড়িয়েছে তত বিতর্কের পার চড়েছে। শেষে টিএমসি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন টিএমসি সুপ্রিমোর এই অপমান তিনি মেনে নেবেন না। তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর অনুষ্ঠানে তিনি যাবেন না। এক প্রকার অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন তাঁরা

আমন্ত্রণ পত্রে নাম নেই মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের অনুষ্ঠনে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পত্রে নাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী নাম উল্লেখ করা হয়নি রাজ্যপাল জগদীপ ধনখড়, মেয়র ফিরহাদ হাকিমের। কাজেই এই নিয়ে তুমুল বিদ্রোহ শুরু করেন টিএমসি নেতারা। শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম রয়েছে আমন্ত্রণ পত্রে। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেছেন টিএমসি নেতারা। তার তীব্র প্রতিবাদ জানিয়েই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন আমন্ত্রিত টিএমসি নেতা-মন্ত্রীরা।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন
বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন আজ। শিয়ালদহ থেকে সরাসরি সেক্টর ফাইভের যোগাযোগ করবে এই মেট্রো। কাজেই নিত্যযাত্রীদের সবচেয়ে সহজেই কর্মস্থলে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখবে এই মেট্রো পরিষেবা। সেকারণেই সকলেই এই মেট্রো পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হতে চলেছে। হাওড়া ময়দানে উদ্বোধন করা হবে। তবে সাজিয়ে তোলো হয়েছে শিয়ালদহ মেট্রো।

কবে থেকে চালু মেট্রো
উদ্বোধন আজ হলেও সাধারণ যাত্রীদের জন্য আজ শুরু হচ্ছে না পরিষেবা। সাধারণ মানুষ এই মেট্রোর পরিষেবা পাবেন বৃহস্পতিবার থেকে। শুভদিন থেকে নতুন রুটের মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে মেট্রো। অফিস টাইমে ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে। আর অন্য সময়ে পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। রাত সাড়ে ১০ টায় থাকবে শেষ মেট্রো।












Click it and Unblock the Notifications