ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কাটেনি এখনও, হাইকোর্টে কর্তৃপক্ষ

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কাটেনি এখনও, হাইকোর্টে কর্তৃপক্ষ

বৌবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট এখনও কাটল না। আটকে থাকা কাজ শুরুর জন্যে সোমবার প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু মৌখিকভাবে করা সেই আবেদন গ্রহণ করল না আদালত।কাজ শুরু করার জন্যে লিখিত আবেদন করতে বলে ডিভিশন বেঞ্চ।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কাটেনি এখনও, হাইকোর্টে কর্তৃপক্ষ

বউবাজার এলাকায় মেট্রোর কাজের সময় ধসের জেরে সেখানে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।এর জেরে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ বউবাজারের বিপর্যয়ের কারণে এগোনো যাচ্ছে না বয়ে দাবি মেট্রো রেলের। তাই মেট্রোর কাজ শেষ প্রান্তে এসেও এগিয়ে নিয়ে যেতে পারে যাচ্ছে না বলে দাবি তাদের। এই কারণে আদালতের দ্বারস্থ হয়ে মেট্রো চ্যানেল খোলার জন্য টানেল বোরিং মেশিন আরো এগিয়ে নিয়ে যাওয়া যাতে সম্ভব হয় সে বিষয়ে আদালতের ছাড়পত্র পেতে হাইকোর্টের দ্বারস্থ হয় মেট্রো রেল কর্তৃপক্ষ।

যদিও হাইকোর্ট জানিয়েছেন মৌখিকভাবে নয় লিখিতভাবে মামলা দায়ের করতে হবে। দ্বিতীয়তো, এই মুহূর্তে বউবাজারের কি পরিস্থিতি রয়েছে মাটির নিচে টানেলের কাজ করতে পারা যাবে কিনা সে বিষয়ে যে রিপোর্ট ও তথ্য রয়েছে সেটাও আদালতে জমা দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করলে আগামী ২০ শে ডিসেম্বর এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+