পাসের হারে টেক্কা দুই মেদিনীপুরের, মেধা তালিকাতেও জেলায় জয়ে কলকাতার মাত্র ২
মাধ্যমিকে এবারও পাসের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এমনকী মেধা তালিকাতেও জেলাই টেক্কা দিল কলকাতাকে। এবার মেধা তালিকায় কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে।
মাধ্যমিকে এবারও পাসের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এমনকী মেধা তালিকাতেও জেলাই টেক্কা দিল কলকাতাকে। এবার মেধা তালিকায় কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে। বাকি ৫৪ জন জেলার ছাত্রছাত্রী। পাসের হারে যখন সবার উপরে দুই মেদিনীপুর, তখন মেধা তালিকায় বাঁকুড়ার স্থান সবার উপরে।

এবার পূর্ব মেদিনীপুর জেলা পাসের হারে সবার উপরে রয়েছে। এই জেলার পাসের হার ৯৬.১৩ শতাংশ। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের পাসের হার ৯১.৭৫ শতাংশ। কলকাতার স্থান তৃতীয়। পাসের হার ৯১.১৩ শতাংশ। আর নতুন জেলা হিসেবে কালিম্পং সেরা আটে উঠে তাক লাগিয়ে দিয়েছে।
পাসের হারে উপরের সারিতে রয়েছে কলকাতার উপকণ্ঠের জেলাগুলি। কলকাতার নিচেই রয়েছে দক্ষণ ২৪ পরগনা ৯১.০৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা ৯০.৮৬ শতাংশ। হুগলি ৮৮.৯৭ শতাংশ এবং হাওড়া ৮৮.১২ শতাংশ। আর তারপরই স্থান কালিম্পংয়ের। তাদের পাসের হার ৮৬.৯৫ শতাংশ।
এদিকে প্রথম দশের মেধা তালিকায় মোট স্থান পেয়েছে ৫৬ জন ছাত্রছাত্রী। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। দ্বিতীয় স্থান পূর্ব বর্ধমান। কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে মেধা তালিকায়। মেধা তালিকায় সপ্তম থেকে কলকাতার মধ্যে প্রথম হয়েছে বরানদর রামকৃষ্ণ মিশনের সার্থক তালুকদার আর দ্বিতীয় হয়েছে টাকি বয়েজের পবিত্র সেনাপতি। পবিত্র মেধা তালিকায় দশম স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications