আম্ফানের তাণ্ডব লীলার মাঝে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! প্রকৃতির রোষে রাজ্য
আম্ফানের তাণ্ডব লীলার মাঝে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! প্রকৃতির রোষে রাজ্য
করোনার আবহের মাঝেই বাংলায় ঘনিয়ে এসেছে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। বুধবার যখন সুপার সাইক্লোনের রূপ নিয়ে প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবলীলা চালানোর প্রহল গুণছে বাংলা, তখনই আম্ফানের আতঙ্কে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। এদিন মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১।

বাঁকুড়ায় ভূমিকম্প
বুধবার সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বাঁকুড়ায়। ভুপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল তার উৎসস্থল। ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এই ভূমিকম্প হয়। বাঁকুড়ায় সেকেন্ড দুয়ের জন্য স্থায়ী ছিল ভূমিকম্প।

রাজ্য কি প্রকৃতির রোষে
এই পরিস্থিতি প্রশ্ন উঠেছে, রাজ্য কি তবে প্রকৃতির রোষে। করোনা বিশ্বমহমারী তো চলছেই, সে বিষয়টি আলাদা এবার করোনার আবহেই জোড়া প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা বাংলার আকাশে। একদিকে সুপার সাইক্লোন আম্ফানের হানা, অন্যদিকে ভূমিকম্প।

সুপার সাইক্লোন-ভূমিকম্প
ভূমিকম্প মাত্র দু-সেকেন্ডের জন্য স্থায়ী হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা আতঙ্কে বাড়ির বাইকে বেরিয়ে আসে। এদিকে বাইরে আম্ফানের প্রভাবে চলছে ঝড়-বৃষ্টি। আতঙ্কে রাজ্যের মানুষ। রাজ্যের দিকে ক্রমশই ধেয়ে আসছে সুপার সাইক্নোন। তার আগে আবার ভূমিকম্পের হানা।

প্রাকৃতিক দুর্যোগ, প্রস্তুত প্রশাসন
বুধবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ-টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রায় ১২ ঘণ্টা তাণ্ডব চালাবে এই ঝড়। ২০টি বিপর্যয় মোকাবিলা দল বাংলায় ত্রাণ ও উদ্ধারের কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নৌসেনাও প্রস্তুত রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications